Latest News

6/recent/ticker-posts

Ad Code

বয়েজ রিক্রিয়েশন ক্লাবের মানব পূজা




“দেবতা নেই মন্দিরে, খোঁজ তার অন্তরে” এই পথেই দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাব খুঁজে পেয়েছে দেবতা কে- মানুষের মাঝে। তাইতো বিগত বছরের মতন আজকেও সাড়ম্বরে পালিত হল 'মানব পূজা' । এবছরের মানব পূজা ৮ বৎসর পূর্ণ করলো। 

মূলত যারা ভিক্ষাবৃত্তি করে কোন ক্রমে দিন গুজরান করেন অসহায় এই মানুষদের দেবতাজ্ঞানে  কপালে চন্দনের ফোঁটা, গলায় ফুলের মালা পড়িয়ে পুজো করা হয়। 


একে অপরের প্রতি শ্রদ্ধা শীল হওয়ায় যে মানসিকতা আজকের সমাজে কিছুটা হলেও কমতি দেখা গেলেও এধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটা অনেকটাই বেশী আটুট করবে। পাশাপাশি সম্প্রীতির মেল বন্ধন তৈরী করবে বলে মনে করেন ক্লাব সম্পাদক অর্ঘ্য কমল সরকার। 


উপস্থিত বিশিষ্টজনরা বলেন- মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম-মানব পূজা তারই অঙ্গ। সমাজে যত বেশী এধরনের অনুষ্ঠান হবে সমাজ তত বেশী এগিয়ে যাবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code