Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামী ৭২ ঘন্টার মধ্যে বদলে যেতে চলছে পার্শ্বশিক্ষকদের জীবন

বেশ কিছুদিন ধরেই পার্শ্বশিক্ষকদের একটা বড়ো অংশ অনশন চালিয়ে যাচ্ছেন।একের পর এক শিক্ষক অসুস্থ হয়ে পড়ছেন।  এ নিয়ে হেলদোল নেই রাজ্য সরকারের।

অপরদিকে পার্শ্বশিক্ষকদের আন্দোলন স্তব্ধ করতে নয়া কৌশল রাজ্যের.  বিদ্যালয় পরিদর্শকরা বিজ্ঞপ্তি পাঠাচ্ছেন বিদ্যালয়গুলিতে । ১১ নভেম্বর থেকে যে সমস্ত পার্শ্বশিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত তাদের লিস্ট চেয়ে পাঠাচ্ছেন।

এই প্রসঙ্গে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম সম্পাদক ভগীরথ ঘোষ জানান- " সরকারের কিছু দলদাস SI কোন কোন জায়গায় শ'কজের ভয় দেখাচ্ছেন। কোন এস আই যদি শোকজ  করেন-আমি কথা দিচ্ছি তাকে কলকাতা হাইকোর্টের দরজায় এনে ফেলব।"

তবে এতকিছুর মধ্যে আগামী ৭২ ঘন্টার মধ্যে বদলে যেতে চলছে পার্শ্বশিক্ষকদের জীবন- এমনি সম্ভাবনার কথা আজ উঠে এসেছে অনশনমঞ্চ থেকে ।  কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের একে উচ্চপদস্থ অফিসার অনশন মঞ্চে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন- 72 ঘণ্টার মধ্যে খুশির খবর দিতে তিনি আসবেন। কিন্তু কি সেই খুশির খবর তা খোলসা করে জানাননি তিনি। তবে একই কথা ঐক্যমঞ্চের যুগ্ম সম্পাদক ভগীরথ ঘোষও জানিয়েছেন। বিস্তারিত শুনুন ভিডিওতে-



নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code