'হোয়েল' নিয়ে হাজির হতে চলেছে ফেসবুক! ফেসবুকের লঞ্চ করা নতুন মেমে তৈরির অ্যাপ এটি। শুধু আইফোন ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন এই অ্যাপ।
ভারতে নয়, আপাতত কানাডাবাসীরাই ডাউনলোডের সুযোগ পাবেন এই অ্যাপ। ভারতের বাজারে আসতে আপাতত কিছু সময় লাগবে এই অ্যাপের। এটিতে থাকা ছবির পাশাপাশি আইফোনে তোলা বিভিন্ন ছবি, টেক্সট, এফেক্ট সহ বিভিন্ন টুল ব্যবহার করে মিম তৈরি করা যাবে।
ফেসবুকের নিউ প্রডাক্ট এক্সপেরিমেন্টেশন (এনপিই) টিম 'হোয়েল' নামে এই অ্যাপটি তৈরি করেছে। অ্যাপটির মধ্যে কয়েক ধরনের গ্রিড, খালি ক্যানভাস লেআউট, ইমোজি ও কাস্টমাইজড স্টিকার অপশন রয়েছে। ফেসবুকের তৈরি অ্যাপটি শুরুতে বিনামূল্যে ব্যবহার করা যাবে। মিম তৈরির জন্য এতে নানারকম টুল রয়েছে। ব্যবহারকারীরা চাইলে রিয়েল টাইম ছবি তুলে মিম তৈরি করতে পারবেন। এছাড়া স্টক ইমেজ গ্যালারি ব্রাউজ করে ছবি ব্যবহার করতে পারবেন। নানারকম ইমোজি, ফিল্টার ও বিশেষ এফেক্ট দিয়ে আরও বেশি করে চটকদার বানানো যাবে এসব মিম। শেয়ার করা যাবে ফেসবুকে। চাইলে মেসেঞ্জারেও পাঠাতে পারবেন এসব মিম।
ফেসবুকের এক মুখপাত্র এই প্রসঙ্গে বলেছেন, ফেসবুকের নতুন পণ্য নির্মাতা টিমটির তৈরি অ্যাপটি পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া হয়েছে। এটি পরীক্ষার পর তা চালু করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এখন কেবলমাত্র কানাডার অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে অ্যাপটি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us