Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইন্দ্রের যজ্ঞ করলেই দিল্লির পরিবেশ দূষণ কেটে যাবে - নিদান হাঁকলেন মন্ত্রী সুনীল ভারালা


দিল্লির দূষণের হাত থেকে বাঁচতে ভগবান ইন্দ্রের যজ্ঞ করা উচিত। তিনিই সবকিছু ঠিক করে দেবেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই পরামর্শ দিলেন বিজেপি নেতা ও যোগী আদিত‍্যনাথের মন্ত্রী সুনীল বরালা। তিনি আরও বলেন যে খড় পোড়ানো একটি স্বাভাবিক ব‍্যাপার। দীপাবলির পর দিল্লি ও তার আশপাশের এলাকার ভয়াবহ দূষণের প্রেক্ষিতে একথা বলেছেন তিনি।

দিল্লির এই ক্রমবর্ধমান দূষণের জন্য পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৃষকরা মাঠে খড় পোড়ানোর জন্য দিল্লির দূষণ এতো বেড়ে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই নিয়ে পাঞ্জাব ও দিল্লি একে অপরের ওপর দোষারোপ করতে থাকে। এই প্রসঙ্গে রবিবার উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল বরালা বলেন, "কৃষকরা সবসময় খড় পুড়িয়ে থাকে। এটি একটি স্বাভাবিক ব‍্যাপার। বার বার এটা নিয়ে সমালোচনা করা দুর্ভাগ্যজনক। সরকারের উচিত যজ্ঞ করে ভগবান ইন্দ্রকে সন্তুষ্ট করা, প্রথা অনুযায়ী যা করা হয়। উনিই সবকিছু ঠিক করে দেবেন।"


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code