SECR-04, আলিপুরদুয়ার, ২৩শে নভেম্বর ২০১৯: উদ্বোধন হলো আলিপুরদুয়ার 2 নং ব্লক অফিসে আইনি সহায়তা কেন্দ্রের। এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে ব্লকের সাধারণ মানুষ বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন। আলিপুরদুয়ার সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস কমিশনের আইনি সহায়ক কর্মীরা ওই কেন্দ্রে সাধারণ মানুষ কে আইনি পরামর্শ ও সহায়তা দিবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (3rd কোর্ট ) শ্রী অভিক কুমার চ্যাটার্জী,আলিপুরদুয়ার সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস কমিটির স্টাফ ইন্দ্রজিৎ দে সরকার, আইনি সহায়ক শুভাশীষ দেবনাথ, সোমা সেনগুপ্ত, চৈতন্য দাস, জয়েন্ট বিডিও হরেন্দ্রনাথ অধিকারী, শামুকতলা থানার এস.আই জাকির হোসেন, সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। জয়েন্ট বিডিও হরেন্দ্রনাথ অধিকারী বলেন, ব্লকের সাধারণ মানুষ এখন এখান থেকে বিনামূল্যে আইনি সহায়তা পাবেন।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ