৫ম দফার বিজ্ঞপ্তি জারি হওয়ার সাত দিনের ব্যবধানে ফের জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন৷ এবার দ্বিতীয় দফায় কাউন্সলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন৷
কমিশনের তরফ থেকে জানানো হয়েছে,আগামী ১৯ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ দফায় কাউন্সলিং করবে কমিশন৷
১৭ নভেম্বর রবিবার স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে কাউন্সেলিং ও শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে৷ বিজ্ঞপ্তি জারির চার দিনের মাথায় ১৯ই নভেম্বর সফল প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে৷
গত সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করে ওয়েটিং লিস্টে থাকা চাককিপ্রার্থীদের পঞ্চম দফায় কাউন্সেলিংয়ে কাউন্সেলিং পর্ব শেষ করে ফেলেছে কমিশন৷ পঞ্চম দফার কাউন্সেলিং শেষ হতে না হতেই এবার বিজ্ঞপ্তি জারির ৪ দিনের মাথায় কাউন্সেলিংয়ের দিনক্ষণ নির্দিষ্ট করেছে স্কুল সার্ভিস কমিশন৷
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ