Latest News

6/recent/ticker-posts

Ad Code

আইনি সহায়তা কেন্দ্রের উদ্বোধন

SECR-04, আলিপুরদুয়ার,  ২৪ নভেম্বর ২০১৯: মহকুমা আইনী পরিষেবা সমিতি আলিপুরদুয়ারের পরিচালনায় শনিবার উদ্বোধন করা হল লিগ্যাল  এইড ক্লিনিক  অর্থাৎ আইনী পরিষেবা কেন্দ্র । সেগুলো উদ্বোধন করা হলো  ফালাকাটা ব্লকের নিম্নলিখিত  কিছু গ্রাম পঞ্চায়েত অফিসে: 
1. ফালাকাটা 1গ্রাম পঞ্চায়েত অফিস
2. ময়েরডাঙ্গা গ্রাম পঞ্চায়েত  অফিস
3. জটেস্বর 2 গ্রাম পঞ্চায়েত অফিস
4. ধনিরামপুর 1 গ্রাম পঞ্চায়েত অফিস এবং ফালাকাটা বিডিও অফিসে ।
     অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী মৃত্যুঞ্জয়  কর্মকার আডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আলিপুরদুয়ার শ্রী বিজ্ঞান বোস সেক্রেটারি  মহকুমা আইনী পরিষেবা সমিতি আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারের আইনজীবী শ্রী  বাদল  কুমার ব্রম্হা, প্যারালিগাল ভলান্টিয়াররা  এবং সংশ্লিষ্ট অফিসের উচ্চপদস্থ আধিকারিকরা। মহকুমা আইনী পরিষেবা সমিতির সম্পাদক শ্রী বিজ্ঞান বোস বলেন,সাধারণ মানুষের কাছে আইনী পরিষেবা তুলে ধরার জন্য এই প্রচেষ্টা । সাধারণ মানুষ এখন থেকে যেকোনো আইনী অভিযোগ ঐ সব কেন্দ্রে জমা করতে পারবে এবং বিচারের আগে প্রাক্ মোকদ্দমা সংক্রান্ত কিছু আপোস মীমাংসাও করতে পারবে এবং তিনি জানান যে চলতি মাসে আরো অন্যান্য  ব্লক ও অঞ্চলে এই ধরনের লিগ্যাল এইড ক্লিনিক  অর্থাৎ আইনী পরিষেবা কেন্দ্র  উদ্বোধন করা হবে এবং ইতিমধ্যে জেলার বিভিন্ন ব্লক ও অঞ্চলে লিগ্যাল এইড ক্লিনিক  অর্থাৎ আইনী পরিষেবা কেন্দ্র উদ্বোধন হয়েছে এবং আগামীতে আরো হবে এবং সাধারণ মানুষজন সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা পাবেন আইনি পরিষেবা কেন্দ্র গুলি থেকে।<


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code