কলকাতা, ১৮ই নভেম্বর
জল্পনা তুঙ্গে, ঘুমের ওষুধ নাকি শ্বাসকষ্ট? বসিরহাটের সাংসদ অর্থাৎ অভিনেত্রী নুসরাত জাহান বাইপাস লাগোয়া একটি নার্সিংহোমে আইসিইউ তে ভর্তি রয়েছেন। রবিবার স্বামী নিখিল জৈনের জন্মদিনে বেশ করে পার্টি আয়োজন করা হয় বাড়িতে। ঘনিষ্ট মহলের অনেকেই এই পার্টিতে যোগদান করেন। অনুষ্ঠানে অতিথিদের সেজে গুজে অভ্যর্থনায় জানাচ্ছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করা হয় নার্সিং হোমে। পরিজনদের দাবি, আবহাওয়ার পরিবর্তনের কারণে শ্বাসকষ্ট হয় অভিনেত্রীর তাই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সুত্রের খবর, শ্বাসকষ্ট নয় মাত্রারিক্ত ঘুমের ওষুধ খাওয়ার জন্যই অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সাংসদ। এদিকে ওই নার্সিং হোমের তরফ থেকে ফুলবাগান থানায় ‘ড্রাগ ওভারডোজ’-এর অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পরিবারের তরফ থেকে কোন কিছুই জানানো হয়নি এখন পর্যন্ত।
অভিনয় জগতে সাফল্যের সাথে সাথে বসিরহাটের সাংসদ হিসেবে কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন নুসরত। সোমবার সাংসদ হিসেবে শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় আর যোগ দিতে পারলেন না। এদিকে দাম্পত্য জীবনেও যথেষ্ট খুশি নিখিল-নুসরত তা বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় উষ্ণ সমীকরণে । তার পরেও কেন তিনি ঘুমের ওষুধ খেলেন এ নিয়ে সৃষ্টি হচ্ছে ধোঁয়াশা। টলিপাড়া থেকে রাজনৈতিক মহল সর্বত্র চলছে জোর গুঞ্জন তবে কি বরফ গলতে শুরু করেছে তাদের দাম্পত্য জীবনে?
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ