সন্তু দেঃ
দীপাবলির আলোতে আলোকিত হয়ে উঠুক পরিবেশ কিন্তু শব্দবাজীর অস্বাভাবিক শব্দে যেন কারোও কোনো ক্ষতি না হয় এই চিন্তা-ভাবনাকে সামনে রেখে আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের উদোগে এবং আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার ও আলিপুরদুয়ার পুলিশ প্রশাসনের পূর্ণ সহযোগিতায় শব্দবাজীর বিরুদ্ধে এক পথসভা করা হয়। আলিপুরদুয়ার চৌপথি থেকে বাটামোর পর্যন্ত।
এই পথসভায় অংশগ্রহণ করেন বীণাপানি শিশু নিকেতনের পড়ুয়া,শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।তাদের মুখে একটি বার্তা উঠে আসে আলোকিত হয়ে উঠুক এ ভুবন কিন্তু শব্দবাজী যেন না হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ