Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনেও জ্বলে রাস্তার বাতি ওকড়াবাড়ীতে, হেলদোল নেই উর্ধ্বতন কর্তৃপক্ষের

ওকড়াবাড়ী, ২৯ই অক্টোবর: যেখানে দেশের অর্থনৈতিক ব‍্যবস্থা তলানিতে, বিদ‍্যুৎ সাশ্রয়ে চারিদিকে আওয়াজ ওঠে তখন রাস্তারধারের ল‍্যাম্পপোস্ট গুলো জ্বলেই থাকে। এমনি ঘটনা দেখা যায় মাঝে মাঝেই। 
ওকড়াবাড়ী বাজারে ক-মাস আগেই রাস্তায় বসানো হয়েছে ল‍্যাম্পপোস্ট। কিন্তু, শুধু রাতেই নয় এখন দিনের বেলাতেও তা জ্বলতে দেখা যায় প্রায়ই। এ নিয়ে কোনো হেলদোল নেই উর্ধ্বতন কর্তৃপক্ষের। সন্ধ‍্যাবাতির আলো যেন দিনের সূর্যের সাথেই আলো দিয়েই চলছে। আবার কখনো কখনো তা রাতেও বন্ধ থাকে নয়তো সমস‍্যা দেখা যায় আলো দিতে। 
উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কিভাবে এড়িয়ে যায় তা নিয়ে প্রশ্ন উঠছে বিশিষ্ট মহলে। এলাকার কিছু শিক্ষিত যুবক এ নিয়ে সামান‍্য গর্জে উঠতেও সাহস দেখালেও লাভ হয়নি! পেশায় গৃহশিক্ষক ও সমাজসেবী সংস্থা "সার্কেল" এর সদস‍্য  মনিরুজ্জামান বলেন,  "দু এক দিনের কথা নয়, প্রায়ই এমন দেখা যায়। যেখানে দেশজুড়ে নানা সমস‍্যা জর্জরিত, আর্থিক অনাটনে ডুবন্ত আর রেলসহ অনেক কিছু বেসরকারীকরনে ব‍্যস্ত তখন এরুপ অবস্থায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সজাগ থাকা উচিত বলেই মনে করি।" 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code