অসিত বরন পাল, বাকুড়াঃ
বিগত বৎসর গুলির মতই স্কুল খুলতেই আজ পালিত হলো ভাই ফোঁটা উৎসব।এই নিয়ে সাত বৎসর চলছে বিদ্যালয়ে মহা সমারোহে ভাই ফোঁটা উৎসব।সাত বৎসর আগে ভাই ফোঁটার পর বিদ্যালয় খুলতেই প্রধান শিক্ষক অসিত বরণ পাল মহাশয় শিশুদের কাছে জানতে চেয়ে ছিলেন ছুটি ও ভাইফোঁটা কেমন কেটেছে, তার উত্তরে কয়েকটি শিশুকে মনমরা হয়ে বসে থাকতে দেখে উনার কৌতূহল বাড়ে। জানতে পারেন পরিবার ছোট হওয়ায় ও কাকা-জ্যাঠা দের পরিবারের শিশুরা মামাবাড়িতে যাওয়ায় তারা ফোঁটা দিতে পারেনি।
শিক্ষক মহাশয় কষ্ট পেয়ে সিদ্ধান্ত নেন,বিদ্যালয়ে আমরা এই উৎসব প্রতি বৎসর পালন করবো।এছাড়াও এর মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বোধ তথা শিশুদের মধ্যে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। সেই থেকে চলে আসছে এই উৎসব। বিদ্যালয়ের সমস্ত ছাত্রী তথা বোনেরা সমস্ত ছাত্র তথা ভাই ও দাদাদের কপালে পরলো চন্দন, বাজলো শঙ্খ সাথে কল্যাণ কামনার মন্ত্র। মিষ্টিমুখ শেষে শিক্ষক গণ আজকের এই উৎসবের তাৎপর্য বোঝান শিশুদের। উপস্থিত ছিলেন গ্রামবাসীরাও।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ