Latest News

6/recent/ticker-posts

Ad Code

"শিক্ষারত্ন"এবছর উঠছে কার হাতে?জানুন..

অমিত সরকার,উত্তর দিনাজপুর, ২ সেপ্টেম্বরঃ
অন্ধকারের কুহর থেকে সাহিত্যের ভগিরথ হয়ে শিক্ষাঙ্গনে শিক্ষার ফল্গুধারা কে যিনি প্রবাহিত করেছিলেন আজ তিনি বঙ্গে শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন। তার জ্ঞানবৃক্ষ যে প্রচুর পরিমাণ ফল দান করেছে তাই একদিন মহীরুহে পরিণত হবে এটাই ছিল তাঁর শিক্ষার ব্রত।

উত্তর দিনাজপুর জেলা থেকে এ বারে শিক্ষারত্ন পুরস্কারটি পাচ্ছেন রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনের প্রধানশিক্ষক নীলমাধব নন্দী।

 শুক্রবার শিক্ষা দফতরের তরফে তাঁকে একটি চিঠি পাঠানো হয়। সেটিতেই তাঁকে জানানো হয় যে, ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে পুরস্কারটি তুলে দেবেন। আর তাই সে দিন সকাল ৮টা নাগাদ তাঁকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেতেও অনুরোধ করা হয়েছে।

রায়গঞ্জের উকিলপাড়া এলাকার বাসিন্দা পদার্থবিদ্যার শিক্ষক নীলমাধব গত দেড়দশকেরও বেশি সময় ধরে ওই স্কুলের প্রধানশিক্ষকের দায়িত্বে রয়েছেন। জুলাইয়ে রাজ্য শিক্ষা দফতরের তরফে শিক্ষারত্ন পুরস্কার দেওয়ার জন্য শিক্ষকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়।

নীলমাধবের কথায়, ‘‘প্রায় ৩৮ বছর ধরে শিক্ষকতার পেশায় রয়েছি। ২০২০ সালের ৩১ জানুয়ারি অবসর নেব। তাই কর্মজীবনের শেষ পর্যায়ে এই সম্মান পাওয়ায় আমি গর্বিত।’’


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code