Latest News

6/recent/ticker-posts

Ad Code

NRC এর প্রতিবাদে দিনহাটায় বিধায়ক উদয়ন গুহ'র নেতৃত্বে ধিক্কার মিছিলে জনপ্লাবন

Sangbad Ekalavya: 12 sep:
৩১ আগস্ট প্রকাশিত আসামের জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকার বিরোধিতায় সরব হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিনের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ। এনআরসির নাম করে বাঙালিদের অসম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে জোড়াফুল শিবিরের দাবি, তালিকার বাইরে থাকা ১৯ লক্ষ মানুষের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই। ১৯.০৭ লক্ষ মানুষ জাতীয় নাগরিকপঞ্জী তালিকার বাইরে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি এআরসিকে “ব্যর্থ নাটকীয়তা” বলে মন্তব্য করেছেন, পাশাপাশি তাঁর দাবি, অন্য কোনও অভিসন্ধি নিয়ে এই পদক্ষেপটি করেছে বিজেপি সরকার।
ট্যুইটে তৃণমূল সুপ্রিমো লিখেছিলেন, “...এটা দেশ ও সমাজের ভালোর জন্য নয়, বরং অন্য কোনও অভিসন্ধির কারণে করা হয়েছে”। এই পদ্ধতিতে যাঁরা ভোগান্তির শিকার হলেন, তাঁদের প্রতি তাঁর সমবেদনা রয়েছে বলেও ট্যুইটে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ কোচবিহার জেলার দিনহাটায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে NRC-র নামে আসামের ১৯ লক্ষ মানুষের নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয়। প্রতিবাদ মিছিল কার্যত জনপ্লাবনের রূপনেয়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন- বিধায়ক উদয়ন গুহ, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় , শ্রী বিনয়কৃশ্ন বর্মন, অসীম নন্দী প্রমূখ নেতৃত্ব।
বিস্তারিত দেখুন ভিডিওতে-

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code