Sangbad Ekalavya:
দেওয়ানহাট কলেজে এবিভিপি ও তৃণমূল ছাএ সংসদের কাজিয়া এখন নিত্য নৈমিত্তিক ঘটনা।কিছুদিন আগে কলেজ চত্বরে বোমা ,কলেজের সামনের দোকান লুঠপাট হয়। সেখানে দুই দলের ছাএ সংসদেরই নাম ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও দুই তিনদিন থেকেই দুই দলের ছাএদের মধ্যে উওেজনা শুরু হয়। সংবাদ প্রতিনিধির কাছে দুই দলই কলেজের অশান্তির জন্য একে অন্যের উপর দোষ চাপায়। এবিভিপির বক্তব্য- কলেজের বাইরে প্রায়শই চলে বোমাবাজি, নিরাপত্তাহীনতায় ছাত্রছাত্রীরা কলেজে আসতে ভয় পাচ্ছে- পড়াশুনা লাটে উঠেছে।
এবিভিপির কার্যকর্তা শুভম মোদক এই বিষয়ে কি বললেন শুনে নিন নীচের ভিডিওতে-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ