Sangbad Ekalavya:
প্রকাশ্যে মদ বিক্রিকে কেন্দ্র করে আজ নিগমনগর বাজার উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ এক সব্জির দোকানে প্রকাশ্যে দীর্ঘদিন ধরে মদ বিক্রি করত। বহুদিন বলেও বন্ধ করা যায়নি এই মদের ব্যাবসা। যার ফলে এলাকায় ক্ষোভের সঞ্চার হয় দীর্ঘদিন ধরে। আজ এলাকার সকল মহিলারা একত্রিত হয়ে সুজাতা চক্রবর্তী, মুক্তি সাহার নেতৃত্বে পঞ্চায়েত সদস্য সন্তোষ বর্মনের উপস্থিতিতে এলাকার সমস্ত মহিলা অবৈধ মদের দোকান বন্ধের দাবীতে বিক্ষোভ দেখান।
বিক্ষোভের মুখে পরে দোকানদার মদের অবৈধ ব্যবসা বন্ধের লিখিত মুচলেকা দিলে বিক্ষোভ উঠে যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ