অনুপম মোদক , সাহেবগঞ্জ, ২ সেপ্টেম্বরঃ পশ্চিমবঙ্গ উশু অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও কোচবিহার জেলা উশু অ্যাসোসিয়েশনের ব্যবস্হাপনায় গত ৩০ আগষ্ট কোচবিহার স্টেডিয়ামে আয়োজিত ওয়েষ্ট বেঙ্গল জুনিয়র উশু ( Chinese Mustler/kung fu) চ্যাম্পিয়নশিপ এবং ২৮ ও ২৯ আগষ্ট তুফানগঞ্জের কমিউনিটি হলে আয়োজিত কোচবিহার জেলা সাব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে চমকপ্রদ সাফল্য পেল দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ হাইস্কুলের ছাত্রছাত্রীরা। কোচবিহারে আয়োজিত রাজ্যস্তরের টুর্নামেন্টে ব্রোঞ্জ এবং তুফানগঞ্জে আয়োজিত জেলাস্তরের টুর্নামেন্টে দুটি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় তারা। সান্ডা(ফাইটিং) ইভেন্টে স্কুলের লক্ষ্মী সরকার ৫৬ কেজি বিভাগে কোচবিহার জেলায় প্রথম হয়ে সোনা ও রাজ্য স্তরে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পান। স্কুলের আবু লায়েজ আলি ২৬ কেজি বিভাগে জেলায় প্রথম হয়ে সোনার পদক পান। এছাড়াও ওই একই ইভেন্টে স্কুলের ছাত্রী সঙ্গীতা বর্মন(৪২ কেজি বিভাগ) কোচবিহার জেলায় দ্বিতীয় হয়ে রুপা এবং আনসুয়া মোদক(৪৮ কেজি বিভাগ) জেলায় তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই চমকপ্রদ সাফল্যে শিক্ষক ও অভিভাবক মহলে খুশির হাওয়া। ছাত্রছাত্রীদের উশু (কুং ফু) প্রশিক্ষক অপু বর্মন বলেন, সকলেই খুবই প্রতিভাবান ও দক্ষ। যথাযথ সুযোগ পেলে অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে জেলা , রাজ্য , দেশের গন্ডী ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও ছাপ রাখার যথেষ্ট সম্ভাবনা মজুত রয়েছে। যথাযথ পরিকাঠামো ও প্রশিক্ষনের প্রয়োজন। এবিষয়ে সাহেবগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী প্রান্তিক দিনহাটা ২ ব্লকের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাজ্য ও জেলাস্তরে সাফল্য এটাই প্রমানিত করে যে প্রতিভার অভাব নেই। স্কুলের চমকপ্রদ সাফল্যে খুব খুশি ও গর্বিত। বিদ্যালয়ে খেলাধুলার প্রতি বিশেষ নজর আগে থেকেই রাখা হতো। এই সাফল্য সকলকে আরও উদ্বুদ্ধ করবে ও সকলেই খেলায় যোগদানে আগ্রহী হবে। অভিভাবকরাও খুশি। ছেলেমেয়েরা ভবিষ্যতে আরও সাফল্য কামনা করছেন তারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ