সংবাদ একলব্য, দিনহাটা, ৫ সেপ্টেম্বর:
চারিদিকে যখন ছেলেধরা ছেলেধরা গুজবে আতঙ্কিত দিনহাটার বিভিন্ন গ্রামগুলি এমতাবস্থায় দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডে উদ্ধার হল এক শিশু। তাকে অনেক জিজ্ঞাসা বাদের পরেও সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারেনি।স্থানীয় সূত্রে খবর এক টোটো করে সে মায়ের কর্মস্থল দুই নং পুল নিকটবর্তী হলদীমিলে আসে। কিন্তু সেখানে এসে টোটো চালক জানতে পারে সেখানে কোনও মহিলা কাজ করে না। সমস্যায় পড়েন টোটো চালক। দু একজনকে কথাটা জানাতেই প্রচুর লোকজন সেখানে জড়ো হয়। কিছুক্ষণের মধ্যেই দিনহাটা থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় এবং শিশুটিকে উদ্ধার করে। টোটো চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ