মিহির সরকার, দিনহাটা,৩ আগস্টঃ কোচবিহার জেলার উস্থির অনশনকারীদের সন্মান প্রদান করলো বঙ্গীয় নবউন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ, দিনহাটা মহকুমা কমিটি। আজ সন্ধ্যায় দিনহাটার সারদা শিশুতীর্থে এই সম্বর্ধনা অনুষ্ঠানটি হয়। আজকের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় জেলার চার অনশনকারী শ্রী দেবাশীষ বর্মন, শ্রী দীপক কুমার বর্মন, শ্রী পিন্টু মোদক,এবং শ্রী অরুন কুমার দাস। এছাড়া UUPTWA এর কোচবিহার জেলা কমিটির পক্ষে রণধীর দাস ও ধীমান চৌধুরীকেও সম্বর্ধনা জানানো হয়।
বঙ্গীয় নবউন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষে সঞ্জয় মোদক বলেন 'শিক্ষক স্বার্থে সরকারের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক ও UUPTWA এর পাশে বঙ্গীয় নবউন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ সবসময় সমর্থন জানিয়েছে, আগামীতেও পাশে থাকবে।' uuptwa এর পক্ষে শ্রী ধীমান চৌধুরী সব শিক্ষক কে রাজনীতির উর্দ্ধে উঠে শিক্ষক স্বার্থে একত্রিত হবার ডাক দেন এবং সরকারের বঞ্চনার বিরুদ্ধে আবারও পথে নামার ইঙ্গিত দেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ