Latest News

6/recent/ticker-posts

Ad Code

গতকাল অন্যরকম বন্ধু দিবস পালন করলেন গোসানীর ছেলে- উজ্জ্বল


নিজস্ব প্রতিনিধি, ৫ অগাস্ট ২০১৯ঃ গতকাল ৪ঠা অগাস্ট ছিল বিশ্ব বন্ধু দিবস। চারিদিকে সকলে যখন বন্ধু দিবস পালন করছে আর সোশাল মিডিয়াতে তোর জোর পাল্লা চালাচ্ছে কে কতটা বন্ধুত্ব দেখাতে পারে। তখনগোসানীর ছেলে- উজ্জ্বল এই দিনটিকেই বেছে নিয়ে বৃক্ষরোপণ করে । তাকে বন্ধু দিবসের কথা জিজ্ঞাসা করা হলে উত্তরে সে বলে কয়েকটা গাছ লাগাতে খুব বেশি সময় হয়তো লাগবে না আর বন্ধু দিবসের জন্য সম্পূর্ণ দিনটিই পরে রয়েছে তাই আমি এই বন্ধু দিবসের দিনটিতেই বৃক্ষরোপণ করছি আর একদিন হয়তো এই গাছ গুলোই আমাদের বন্ধু দিবসের সাক্ষী হিসেবে দাড়িয়ে থাকবে। আর সে অনুরোধ জানায় প্রত্যেকেই যদি কিছু কিছু করে গাছ লাগায় সেটা যেই দিনই হোকনা কেন তাহলে বর্তমানে পৃথিবীর যে শোচনীয় অবস্থা রয়েছে তার থেকে আমরা হয়তো কিছুটা রক্ষা পেতে পারি। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code