Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিক্ষোভ আজও অব্যাহত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, প্রসঙ্গ অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ

বিশ্বজিৎ বর্মন, আরিফ হোসেন, ২২ আগষ্টঃ অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ নিয়ে গতকাল সকাল থেকেই বিভিন্ন বিভাগের পাঠরত ছাত্র-ছাত্রী ও গবেষক ছাত্র-ছাত্রীরা প্রশাসনিক ভবনের সামনে ব্যানার ও হাতে প্ল্যাকার্ড বিক্ষোভ দেখান । সেই বিক্ষোভ আজও অব্যাহত।  বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকেই ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের ফলে সমস্ত ক্লাস পুরোপুরিই বন্ধ । ছাত্র-ছাত্রীরা প্রশাসনিক ভবন সহ বিভিন্ন অফিস গুলিতেও তালা ঝুলিয়ে দেয়।পরে অবশ্য উপাচার্য ড.সুবীরেশ ভট্টাচার্য পড়ুয়াদের সঙ্গে কথা বলেন । তিনি জানান বিশ্ববিদ্যালয়ের এবিষয়ে কিছুই করার নেই , এভাবে আন্দোলন করে কোন লাভ নেই । বরং এবিষয়ে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে পড়ুয়াদের জানিয়েছেন । কিন্তু তা সত্ত্বেও ছাত্র-ছাত্রীরা তাদের আন্দোলন চালিয়ে যান । পড়ুয়ারা  আরও জানান যতদিন পর্যন্ত না রাজ্য সরকার অতিথি শিক্ষকদের স্থায়ী করণ নীতির  সিদ্ধান্ত বাতিল করেছেন ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন ।

বিস্তারিত শুনন ভিডিওতে-

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code