Latest News

6/recent/ticker-posts

Ad Code

হলুদ শাড়ি-রানা সরকার


হলুদ শাড়ি
রানা সরকার

হলুদ শাড়ি দেখলেই মায়ের কথা মনে পড়ে
যে আঁচলে আমি অনায়াসেই কাটিয়ে দিলাম
আমার সমস্ত বর্ষা...

অতঃপর, নদীর জল গড়িয়ে গেলে
                বকুল গলির অভিশাপে
                দাউ দাউ করে জ্বলে ওঠে
                জন অরণ্যে শ্রান্ত হৃদয়!
আর, হলুদ আঁচল অপেক্ষা করে দক্ষিণ দুয়ারে।

সংসারের হাসি-কান্না-অভিমান
জমে রয়েছে ঘরের দক্ষিণ কোণে।
মা চৌ-কাঠ পেরিয়ে নিঃশব্দের পতন ঘটান,
আর পড়ন্ত বিকেলে হলুদ বিষাদ নেমে এলে
মায়ের পায়ে ঢলে পড়ে সমস্ত মেঘ-রোদ্দুর...


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code