রঞ্জিত ঘোষ , বাঁকুড়া ,৮ আগস্টঃ বর্ষা ঋতু এলেও কৃষিকাজের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি বাঁকুড়ার বিভিন্ন অঞ্চলগুলিতে । পৌরানিক বিশ্বাসকে মাথায় রেখে জলের দেবতা বরুণদেবকে সুপ্রসন্ন করতে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয় গঙ্গাজলঘাঁটির কেশিয়াড়া শিবমন্দির প্রাঙ্গণে । এই দৃশ্য দেখতে অসংখ্য মানুষ ভিড় জমায় এখানে । উদ্দোক্তাদের থেকে জানা যায় ঢাক , ঢোল, সানাই এর সহযোগে গাড়িতে করে নিয়ে আসা হয় বর ব্যাংকে এবং লৌকিক আচার মেনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে দুটি ব্যাঙের বিবাহ দেওয়া হয় ।
এর ফলে জলদেবতা সন্তুষ্ট হবে এবং আমাদের এখানে বৃষ্টির ধারা নেমে আসবে এটাই আমাদের আসা ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ