সংবাদ একলব্য, নয়াদিল্লি, ২১ই আগস্টঃ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে মুখ খুললেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মোদি সরকারের তীব্র সমালোচনা করে এনডিটিভির এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি ভারতীয় হিসেবে গর্বিত নন। আরও বলেন, গণতন্ত্র ছাড়া কাশ্মীর সমস্যার কোনো সমাধান হবে বলে আমি মনে করি না। মোদি সরকারের বিভিন্ন পদক্ষেপের ত্রুটির কথা উল্লেখ করে তিষি বলেন, প্রাচ্যের দেশ হিসেবে ভারতই প্রথম গণতন্ত্রের পথে এগিয়ে গিয়েছিল। বিশ্বব্যাপী গণতান্ত্রিক আদর্শ অর্জনের জন্য এত কিছু করার পরেও বর্তমান পদক্ষেপে আমরা সেই খ্যাতি হারিয়ে ফেলছি।
কাশ্মীর পদক্ষেপে একাধিক স্তরে সরকারের সিদ্ধান্তের সমস্য়াগুলি চিহ্নিত করে ৮৫ বছর বয়সী এই অর্থনীতিবিদ NDTV কে বলেন: "গোটা বিশ্বে গণতান্ত্রিক আদর্শ অর্জনের জন্য এত কিছু করেছে ভারত। তবে এখন আর আমি একজন ভারতীয় হিসাবে এই সত্য নিয়ে গর্বিত নই যে ভারতই গণতন্ত্রের পক্ষে প্রথম প্রাচ্যের দেশ ছিল। কেননা যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আমরা সেই খ্যাতি হারিয়ে ফেলেছি "।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ