Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার কী আসতে চলেছে জন্ম নিয়ন্ত্রণ আইন?

শুভেন্দু চক্রবর্তী, ১১অগাস্ট : তিন তালাক ও কাশ্মীর থেকে 370 ধারা বাতিল হওয়ার পর কী আসতে চলেছে জন্ম নিয়ন্ত্রণ আইন l ভারত সরকারের পরবর্তী পদক্ষেপ এই হতে পারে বলে জানা যাচ্ছে বিভিন্ন মহল থেকে l ভারত বিশ্বের অন্যতম অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকা দেশ l ভারত এখন বিশ্বের চতুর্থ তম দেশ অর্থনৈতিক ও সামরিক দিক থেকে l ভারতের জনসংখ্যা ইতি মধ্যে একশত ত্রিশ কোটি ছাড়িয়েছে যা আমেরিকার মতো চারটি দেশের জনসংখ্যার সমান l 2019  এ আমেরিকার জনসংখ্যা মাত্র 33 কোটি l ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার অন্য দেশগুলি থেকে অনেক বেশি, এভাবে চললে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে চীনকে টপকে ভারত প্রথম স্থান অধিকার করবে l এই জনসমুদ্র এর চাপকে উপেক্ষা করেও ভারত এগিয়ে চলেছে, একবার ভাবুন তো এই বিশাল জনসংখ্যা যদি না থাকতো ভারত আজ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করতো না?  কথায় বলে ছোটো পরিবার সুখী পরিবার l চিনে বহু বছর আগেই জন্মনিয়ন্ত্রন আইন পাশ হয়েছে, এবার কী তাহলে ভারতে l এই আইন চালু হলে অনেকটাই পরিবর্তন আসবে ভারতের অর্থনীতিতে l


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code