কলকাতা: প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা West Bengal School Service Commission (WBSSC)-এর নন টিচিং স্টাফ নিয়োগের পরীক্ষার ফল। রাজ্য জুড়ে হাজার হাজার চাকরিপ্রার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ প্রকাশিত হলো SLST (NTS)-এর ক্লার্ক (Group C) এবং গ্রুপ-ডি (Group D) পদের পরীক্ষার ফল ও প্রাথমিক ইন্টারভিউ তালিকা (Preliminary Interview List)।
ওয়েবসাইটে প্রকাশ করা হলো যোগ্য প্রার্থীদের তালিকা
কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত আলাদা আলাদা বিজ্ঞপ্তি এবং ইন্টারভিউ তালিকাভুক্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউ পর্বের জন্য আহ্বান জানানো হচ্ছে (West Bengal School Service Commission result 2026)। প্রার্থীরা সরাসরি SSC-র ওয়েবসাইট থেকে অথবা নিচে দেওয়া অফিসিয়াল লিঙ্ক ব্যবহার করে নিজেদের রেজাল্ট এবং সম্পূর্ণ তালিকা PDF আকারে ডাউনলোড করে নিতে পারবেন (WB Job News Bengali)।
উৎসবের মরশুমে মধ্যবিত্তের পকেটে কোপ! একধাক্কায় ঘি ও মাখনের দাম বাড়াল আমুল (Amul), জানুন নতুন দাম
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. WBSSC-র কোন কোন পদের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে?
SLST (NTS)-এর নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লার্ক (Group C) এবং গ্রুপ-ডি (Group D) পদের পরীক্ষার ফল ও প্রাথমিক ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছে।
২. প্রার্থীরা কীভাবে তাঁদের রেজাল্ট ও ইন্টারভিউ তালিকা দেখতে পাবেন?
প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (westbengalssc.com) গিয়ে অথবা সরাসরি উপরের দেওয়া লিঙ্কগুলিতে ক্লিক করে নিজেদের রেজাল্টের PDF ডাউনলোড করে নিতে পারবেন।
৩. এই তালিকায় যাদের নাম আছে, তাদের পরবর্তী পদক্ষেপ কী?
প্রাথমিক ইন্টারভিউ তালিকায় (Preliminary Interview List) যাদের নাম রয়েছে, তাঁদেরকে পরবর্তী ধাপে অর্থাৎ ইন্টারভিউ পর্বের জন্য আহ্বান জানানো হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন