সংবাদ একলব্য, দিনহাটা: বিগত সরকারের আমলে একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ছিল 'দুয়ারে সরকার'। কিন্তু বর্তমান সরকারের আমলে শুধু দুয়ারে নয়, বাড়ির উঠোন থেকে শুরু করে আনাচে-কানাচে পৌঁছে যাচ্ছে পুলিশ!
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর থেকেই বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসন যেন আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। যার সরাসরি প্রভাব দেখা যাচ্ছে দিনহাটার সাহেবগঞ্জ (Dinhata Sahebganj) থানা এলাকায়। সেখানে অবৈধ গাঁজা চাষের (Illegal cannabis cultivation) বিরুদ্ধে আক্ষরিক অর্থেই 'জিরো টলারেন্স' নীতি নিয়ে ময়দানে নেমেছে পুলিশ।
যদিও সাহেবগঞ্জ থানা বিগত বছরগুলোতেও অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করেছে, তবে এবারের তৎপরতা অন্য মাত্রার। পুলিশের তরফ থেকে গ্রামে গ্রামে মাইকিং করে গাঁজা চাষের বিরুদ্ধে মানুষকে সতর্ক করে প্রচার চালানো হচ্ছে।সতর্ক করার পাশাপাশি নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিঘার পর বিঘা জমির গাঁজা গাছ কেটে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে। সম্প্রতি দিনহাটা-২ নম্বর ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে এমনই এক বড়সড় অভিযান চালায় সাহেবগঞ্জ থানার পুলিশ।
থানার ওসি ধীমান কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ২ বিঘা জমিতে থাকা অবৈধ গাঁজা গাছ কেটে নষ্ট করার পাশাপাশি তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এলাকায় অবৈধ গাঁজা চাষ পুরোপুরি বন্ধ করতে পুলিশের এই ধারাবাহিক অভিযানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।অন্যদিকে, মঙ্গলবার দুপুরে দিনহাটার বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের লাঙ্গুলিয়া এলাকাতেও নিষিদ্ধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। সাহেবগঞ্জ থানার নাজিরহাট ক্যাম্পের পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন সাব-ইন্সপেক্টর মানিক বর্মন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ গাঁজা চাষ বন্ধ করেননি। সেই গোপন খবরের ভিত্তিতেই এদিন ওই এলাকার জমিতে চাষ করা সমস্ত নিষিদ্ধ গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়।আগামী দিনেও নিষিদ্ধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের এই কড়া অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকায় পুলিশ কী অভিযান চালিয়েছে?
দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকায় অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ ধ্বংস করার জন্য পুলিশ জোরদার অভিযান চালিয়েছে।
২. কোন কোন গ্রামে গাঁজা চাষ নষ্ট করা হয়েছে?
সম্প্রতি দিনহাটা-২ নম্বর ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে এবং বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের লাঙ্গুলিয়া এলাকাতেও নিষিদ্ধ গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হয়েছে।
৩. এই অভিযানে পুলিশের নেতৃত্ব কে দিয়েছেন?
বড়শাকদলে সাহেবগঞ্জ থানার ওসি ধীমান কাজীর নেতৃত্বে এবং লাঙ্গুলিয়া এলাকায় সাব-ইন্সপেক্টর মানিক বর্মনের নেতৃত্বে পুলিশি অভিযান পরিচালিত হয়।
Advertisement
Advertisement
আরও পড়ুন (বাছাই করা খবর)
খবর লোড হচ্ছে...
Sponsored Recommendations
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন