কাঠমান্ডু: নেপালের সোলোখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে (Nepal helicopter collision Feriche) নামার সময় দুটি হেলিকপ্টারের মধ্যে মর্মান্তিক সংঘর্ষের জেরে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে (Indian tourist dies in Nepal)। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিট নাগাদ ফিশটেল এয়ার (Fishtail Air) এবং এয়ার ডায়নেস্টির (Air Dynasty) দুটি কপ্টার অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে (International News Bengali)।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAN) জানিয়েছে, কাঠমান্ডু থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের পথে থাকা ফেরিচে হেলিপ্যাডে অবতরণের ঠিক আগে দুটি কপ্টার একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এসময় মাঝ-আকাশেই দুটি কপ্টারের রোটর ব্লেডে ভয়াবহ ধাক্কা লাগে (Fishtail Air Dynasty crash)। পুলিশ জানিয়েছে, নিহত পর্যটকের নাম বসন্ত কুমার বলরামারামাদু (৪৭)। তিনি ফিশটেল এয়ারের কপ্টারে সওয়ার ছিলেন। তাঁর মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যে লুকলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দিওয়ালিতে যোগী সরকারের বড় উপহার! প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ১.৮৯ কোটি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছবে ১৫০০ কোটি টাকা
আহতদের উদ্ধার ও বর্তমান পরিস্থিতি
NEW: Two helicopters operated by Fish Tail Air and Dynasty Air have collided and crashed at Everest Base Camp, leaving one foreign national dead and one Nepali injured.📍 Solukhumbu District, Nepal. https://t.co/BZCk3q3dLt
— Weather Monitor (@WeatherMonitors) November 3, 2026
এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন নিউজিল্যান্ডের বাসিন্দা, ভারতীয় বংশোদ্ভূত শৈলেশ কৃষ্ণ প্যাটেল (৪৯)। তিনি নিহত পর্যটকের সঙ্গেই ফিশটেল এয়ারের কপ্টারে ছিলেন। এছাড়া দুই কপ্টারের নেপালি পাইলট— ফিশটেল এয়ারের রবীন্দ্র প্রজাপতি এবং এয়ার ডায়নেস্টির প্রজ্জ্বল কেসিও চোট পেয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে 'প্রভু হেলিকপ্টার'-এর সাহায্যে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করা হয়েছে।
দুর্ঘটনার সময় দুটি কপ্টারে মোট কতজন যাত্রী ছিলেন এবং ঠিক কী কারণে এই বিভ্রাট ঘটল, তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ ও স্থানীয় প্রশাসন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. নেপালে হেলিকপ্টার দুর্ঘটনাটি কোথায় ঘটেছে?
কাঠমান্ডু থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের পথে থাকা সোলোখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে এই দুর্ঘটনা ঘটেছে।
২. কোন দুটি হেলিকপ্টার সংস্থার মধ্যে এই সংঘর্ষ হয়েছে?
অবতরণের সময় ফিশটেল এয়ার (Fishtail Air) এবং এয়ার ডায়নেস্টির (Air Dynasty) দুটি কপ্টারের মধ্যে এই মর্মান্তিক সংঘর্ষ ঘটে।
৩. দুর্ঘটনায় নিহত ভারতীয় পর্যটকের পরিচয় কী?
নিহত ভারতীয় পর্যটকের নাম বসন্ত কুমার বলরামারামাদু (৪৭)। তিনি ফিশটেল এয়ারের কপ্টারে সওয়ার ছিলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন