Advertisement

কোচবিহার রাসমেলায় মেলেনি স্টল! জেলা শাসককে ঘিরে ধরে অভিযোগ জানালেন স্বনির্ভর গোষ্ঠী দলের মহিলারা

Advertisement
Cooch Behar Ras Mela SHG women confront DM Jitin Yadav over stall allocation
ছবি: সংবাদ একলব্য

রাহুল দেব বর্মন, কোচবিহার: কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় স্টল না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা (Cooch Behar Ras Mela 2026 news)। শুক্রবার মেলা প্রাঙ্গণে জেলাশাসককে ঘিরে ধরে নিজেদের অভিযোগ ও ক্ষোভের কথা জানালেন তাঁরা।

স্টল না পাওয়ার অভিযোগ ও বিক্ষোভ

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, প্রতি বছর রাসমেলা উদ্বোধনের দিনই তাঁদের স্টলগুলির উদ্বোধন করা হয়। তবে এ বছর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাসমেলার উদ্বোধন করে যাওয়ার পরেও এখনও পর্যন্ত তাঁরা স্টলের জায়গা পাননি (Ras Mela stall issue)।

তাঁরা জানান, প্রায় ৮০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা প্রতি বছর মেলার একটি নির্দিষ্ট স্থানে স্টল দিয়ে আসতেন। কিন্তু এ বছর তাঁদের সেই নির্ধারিত জায়গা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল দেওয়ার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

শুক্রবার ওই মহিলারা তাঁদের পুরোনো স্টলের জায়গায় একত্রিত হন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তাঁরা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসনের তরফে কেবল ‘আজ হবে, কাল হবে’ বলে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না (Self Help Group women protest Cooch Behar)।

জেলাশাসককে ঘিরে ধরে অভিযোগ ও আশ্বাস

ঠিক সেই সময়েই মেলা পরিদর্শনে আসেন কোচবিহারের জেলাশাসক জিতীন যাদব (DM Jitin Yadav Cooch Behar)। তাঁকে দেখেই মহিলারা ঘিরে ধরেন এবং নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।

পরবর্তীতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, জেলাশাসক তাঁদের সমস্ত অভিযোগ শুনেছেন এবং অবিলম্বে স্টল দেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের তরফে জেলাশাসকের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দেননি।

এখন দেখার, প্রশাসনের আশ্বাস অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীর এই ৮০ জন মহিলা কবে তাঁদের স্টল ফিরে পান (Cooch Behar Local News)।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. কোচবিহার রাসমেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কেন বিক্ষোভ দেখিয়েছেন?

প্রতি বছর রাসমেলায় নির্দিষ্ট জায়গায় স্টল পেলেও এ বছর মেলার উদ্বোধনের পরও স্টলের জায়গা না পাওয়ায় এবং তাঁদের জায়গা অন্য কাউকে দিয়ে দেওয়ার অভিযোগে প্রায় ৮০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা বিক্ষোভ দেখিয়েছেন।

২. কোচবিহারের জেলাশাসক জিতীন যাদব মহিলাদের কী আশ্বাস দিয়েছেন?

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দাবি, মেলা পরিদর্শনে আসা জেলাশাসক জিতীন যাদব তাঁদের অভিযোগ শুনেছেন এবং অবিলম্বে স্টলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

Sponsored Recommendations
রাহুল দেব বর্মন

সাংবাদিক-রাহুল দেব বর্মন

কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাহুল দেব বর্মন ২০২৩ সাল থেকে সংবাদ একলব্যের সাথে যুক্ত রয়েছেন। রাজনীতি, খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক সংবাদে বিশেষভাবে কাজ করেন।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ