Advertisement

পুলিশ হওয়ার পরই বিয়েতে অরাজি! প্রেমিকার দুয়ারে ধর্নায় প্রেমিক

Advertisement
Boxirhat Tufanganj young man dharna in front of police girlfriend house for marriage
ছবি: সংগৃহীত

বক্সিরহাট: বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলেন এক তরুণ (Dharna for marriage Cooch Behar)। বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) সকালে তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে (Boxirhat news today)।

দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও চাকরির পর বদল

জানা গিয়েছে, বড় শালবাড়ি এলাকার এক তরুণের সঙ্গে নাগুরহাট এলাকার এক তরুণীর দীর্ঘ প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি।

ওই তরুণের অভিযোগ, তিন বছর আগে পুলিশের চাকরি পাওয়ার পর থেকেই তরুণী তাঁদের সম্পর্ক অস্বীকার করতে শুরু করেন এবং বিয়েতে রাজি হচ্ছেন না।

দেওয়ালে ছবি সাঁটিয়ে ধর্না

এদিন সকালে ওই তরুণ প্রেমিকার বাড়ির সামনে তাঁদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি বাড়ির দেওয়ালে সাঁটিয়ে বিয়ের দাবিতে ধর্নায় বসেন।

তাঁর দাবি, তিনি দীর্ঘ ১০ বছরের সম্পর্কের স্বীকৃতি চান। পাশাপাশি, আগে দুই পরিবারের সম্মতি থাকলেও বর্তমানে তরুণীর পরিবারের পক্ষ থেকে নানা অজুহাতে বিয়ের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ওই যুবক (Tufanganj Cooch Behar local news)।

এলাকায় উত্তেজনা ও পুলিশের হস্তক্ষেপ

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

ওই তরুণের দাবি, সকাল থেকেই তরুণীর পরিবারের সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে বাইরে চলে গিয়েছেন। অন্যদিকে, তরুণীর পরিবারও পুলিশের দ্বারস্থ হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণকে থানায় নিয়ে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও, গোটা বিষয়টি নিয়ে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রয়েছে সকলের (West Bengal viral news)।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. প্রেমিকার বাড়ির সামনে ধর্নার ঘটনাটি কোথায় ঘটেছে?

ঘটনাটি কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট এলাকায় ঘটেছে।

২. ওই তরুণের মূল অভিযোগ কী?

তরুণের অভিযোগ, দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও তিন বছর আগে পুলিশের চাকরি পাওয়ার পর থেকেই তরুণী সম্পর্ক অস্বীকার করছেন এবং বিয়েতে রাজি হচ্ছেন না।

৩. ঘটনার পর পুলিশ কী পদক্ষেপ নিয়েছে?

খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্নারত তরুণকে থানায় নিয়ে যায় এবং গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ