শিলং: দেশজুড়ে বিভিন্ন ট্রেডে ৩৪৭ জন টেকনিক্যাল ও ট্রেডসম্যান নিয়োগ করবে অসম রাইফেলস (Assam Rifles Technical and Tradesmen vacancy)।
মেমো নম্বর: 1.12016/A Branch (Rect Cell)/2026/1892। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা ওয়ারেন্ট অফিসার, রাইফেলম্যান ও হাবিলদার পদে আবেদন করতে পারবেন (Warrant Officer Rifleman Havildar recruitment)। নিয়োগের পর প্রথমে ২ বছরের প্রবেশন পিরিয়ড থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধান পদ ও শিক্ষাগত যোগ্যতা
- ওয়ারেন্ট অফিসার (সাইফার - ১২৪টি): উচ্চ মাধ্যমিক-সহ রেডিও অ্যান্ড টেলিভিশন বা ইলেক্ট্রনিক্সে ২ বছরের আইটিআই অথবা ইলেক্ট্রনিক্স/আইটি-তে স্নাতক।
- রাইফেলম্যান (ইলেক্ট্রিক্যাল ফিটার সিগন্যাল, লাইনম্যান ফিল্ড, আর্মারার, মেকানিক, ম্যাসন, স্টোর কিপার ইত্যাদি): মাধ্যমিক পাশ এবং নির্দিষ্ট পদ অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই বা ডিপ্লোমা পাশ।
- হাবিলদার (ইনস্ট্রুমেন্ট রিপেয়ারার/মেকানিক - ৬টি): উচ্চ মাধ্যমিক-সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।
বয়সসীমা ও প্রার্থী বাছাই পদ্ধতি
- বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে সাধারণভাবে বয়স ১৮ থেকে ২৩ বছর (ওয়ারেন্ট অফিসার সাইফার ও রিকভারি ভেহিক্যাল মেকানিক পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছর)। তফসিলি প্রার্থীরা ৫ বছর এবং ওবিসিরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।
- বাছাই পদ্ধতি (Assam Rifles Rally 2027): ১৮ জানুয়ারি থেকে র্যালি শুরু হবে। দৈহিক মাপজোক (উচ্চতা অন্তত ১৭০ সেমি), দৈহিক সক্ষমতার পরীক্ষা (২৪ মিনিটে ৫ কিমি দৌড়), ট্রেড টেস্ট, ১০০ নম্বরের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা ও মেডিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ হবে।
রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার! ইতিহাসে প্রথম কোনো দেশকে গণহত্যার অপরাধী ঘোষণা আন্তর্জাতিক ন্যায় আদালতের
আবেদন ফি, শেষ তারিখ ও ওয়েবসাইট
- আবেদন ফি: ১০০ টাকা (তফসিলি ও প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না)।
- আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদন করা যাবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
- অনলাইন আবেদনের ওয়েবসাইট (assamrifles.gov.in apply online): আগ্রহী প্রার্থীরা অসম রাইফেলসের অফিশিয়াল ওয়েবসাইট www.assamrifles.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন (Defence job news Bengali)।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. অসম রাইফেলসে মোট কতটি শূন্যপদে নিয়োগ হবে এবং কারা আবেদন করতে পারবেন?
দেশজুড়ে বিভিন্ন ট্রেডে মোট ৩৪৭ জন টেকনিক্যাল ও ট্রেডসম্যান নিয়োগ করা হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা ওয়ারেন্ট অফিসার, রাইফেলম্যান ও হাবিলদার পদে আবেদন করতে পারবেন।
২. অসম রাইফেলসের নিয়োগ র্যালি কবে থেকে শুরু হবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি থেকে অসম রাইফেলসের নিয়োগ র্যালি শুরু হবে।
৩. অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে এবং ফি কত?
অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর ২০২৬। আবেদন ফি ১০০ টাকা, তবে তফসিলি ও প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন