মা আসছে ...

'অধরা স্বপ্ন' নিয়েই অবসর ঘোষণা করলেন যুজবেন্দ্র চাহাল

yuzbendra chahal
Picture: internet

স্পোর্টস ডেস্ক, সংবাদ একলব্য: দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর এবার অবসর ঘোষণা করলেন যুজবেন্দ্র চাহাল। বছর তিনেক আগে ভারতীয় দলের জার্সি গায়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন চাহাল। বছর তিনেক ধরে জাতীয় দলে সুযোগ না পাওয়ার পর অবশেষে অবসর ঘোষণা করলেন যুজবেন্দ্র চাহাল। সম্প্রতি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছিলেন তিনি। 



এক আবেগঘন পোস্টে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বলে ঘোষণা দিলেন এই ভারতীয় ক্রিকেটার। ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে দেশের অধিক ম্যাচ খেলে ২০০র বেশি উইকেট নিলেও জাতীয় দলে লাল বলের ক্রিকেটে কখনোই সুযোগ পাননি তিনি সম্ভবত আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে আর খেলার সুযোগ পাবেন না বলেই ধরে নিয়ে ক্রিকেটকে আলবিদা জানালেন। হরিয়ানার এই ৩৬ বছর বয়সি স্পিনার। হরিয়ানার পাশাপাশি কাউন্টি ক্রিকেট মিলিয়ে ৪৯ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১৪৮ টি উইকেট সংগ্রহ করেছেন যুজবেন্দ্র চাহাল। অবশ্য তিনি জাতীয় দলের খেলা আশা এখনো ছাড়েননি। সাদা বলে ক্রিকেটে দেশের হয়ে খেলার ইচ্ছা এখনো অব্যাহত তাই জাতীয় দলে ফিরতে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিবেন বলেও জানালেন চাহাল।


নিজের সোশ্যাল মিডিয়ায় এক আবেগ ঘন পোস্টে চাহাল লেখেন,  

'আমি ১০ বছর বয়সে সর্বপ্রথম একটা লাল বলই হাতে তুলে নিয়েছিলাম। তখন জানতামও না যে এতটা গভীরভাবে এই খেলার প্রেমে পড়ে যাব। লাল বলের ক্রিকেটটা আমার কাছে আরেকটা ফর্ম্যাট ছিল না। এই ফর্ম্যাটটা আমায় ধৈর্য্য, চরিত্র গঠন এবং লড়াইয়ের মানে শিখিয়েছে এবং সর্বোপরি ঘণ্টার পর ঘণ্টা মাঠে প্রতিটা রান, প্রতিটা উইকেটের জন্য লড়াই করার আনন্দও দিয়েছে।'

তিনি আরো লেখেন, 'আমি লর্ডসে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পাই। টেস্ট ক্যাপ পাওয়াটা আমার জন্য সবসময় স্বপ্ন ছিল, যে স্বপ্ন আমি বছরের পর বছর দেখেছি। তাই এই কথাগুলি বলতে গিয়ে আমি আবেগঘন হয়ে পড়ছি। তবে আমার সফরটা নিয়ে আমি সন্তুষ্ট এবং এই ফর্ম্যাটে পাওয়া প্রতিটি সুযোগের জন্য কৃতজ্ঞ। লাল বলের ক্রিকেট আমার জীবনের সবথেকে খুশির মুহূর্তগুলি উপহার দিয়েছে এবং সেগুলি আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।' 


Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in