সমীর হোসেন, দিনহাটা: রবিবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। দিনহাটার বালিকা সংলগ্ন এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এই আকস্মিক প্রাণহানির ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
কখন, কোথায় ঘটলো দুর্ঘটনা?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল আনুমানিক দশটা নাগাদ দিনহাটা বালিকা সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। নিহত দুই যুবকের বাড়ি দিনহাটার কিশামত দশগ্রাম এলাকায় বলে জানিয়েছে প্রশাসন।
ঘটনাস্থলে পুলিশ
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সাহেবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তাঁর পুরো পুলিশ টিম। পুলিশ তৎক্ষণাৎ ওই দুই যুবককে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। উৎসবের মরসুমে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ মৃতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন