Durga Puja News

মহালয়ার পুণ্যলগ্নে দৃষ্টিহীন শিশুদের পাশে 'স্বপ্নদর্শী', দৃশ্য এম্পাওয়ার ফাউন্ডেশনে খাদ্যসামগ্রী ও আর্থিক সাহায্য প্রদান

Swapnadarshi NGO Bagdogra donates food and money to blind children
Graphics: SE

বাগডোগরা: মহালয়ার পুণ্যলগ্নে সমাজসেবামূলক কাজের (Social work on Mahalaya) এক অনন্য নজির গড়ল বাগডোগরার সামাজিক সংগঠন 'স্বপ্নদর্শী' (Swapnadarshi NGO Bagdogra)। এদিন কেষ্টপুর এলাকার 'দৃশ্য এম্পাওয়ার ফাউন্ডেশন'-এর দৃষ্টিশক্তিহীন শিশুদের মুখে হাসি ফোটাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সংগঠনের সদস্যরা। উৎসবের আনন্দ ভাগ করে নিতে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী, মিষ্টি এবং সামান্য কিছু আর্থিক সাহায্য (Darjeeling News Bengali)।

প্রতিকূলতার মধ্যেও শিক্ষার আলো দেখাচ্ছে ফাউন্ডেশন

দৃশ্য এম্পাওয়ার ফাউন্ডেশনের (Drishya Empower Foundation) কর্ণধার রাম ভাই এবং সিমরন জানান, বর্তমানে মোট ১৭ জন দৃষ্টিশক্তিহীন শিশু সেখানে রয়েছে। তবে তাদের এখনও কোনো নিজস্ব স্থায়ী ঠিকানা নেই। একটি বাড়ির মাত্র দুটি ঘর ভাড়া নিয়ে চরম প্রতিকূলতার মধ্যে দিয়ে এই ফাউন্ডেশনটি পরিচালিত হচ্ছে।

মূলত অত্যাধুনিক ইনক্লুসিভ মডেলে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং এই ফাউন্ডেশনকে উৎসাহ জোগাতেই অন্যান্য বছরের মতো এবারেও সমাজ সংস্কারমূলক এই উদ্যোগে এগিয়ে এসেছে স্বপ্নদর্শী।

চাকচিক্যের বদলে মানবিকতার জয়

এদিনের এই কর্মসূচিতে স্বপ্নদর্শীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্রীমতি বন্দনা সাহা, সহ-সভাপতি শ্রীমতি পৃথা মুন্সি, কোষাধ্যক্ষ প্রবীর মুন্সি, এবং যুগ্ম সম্পাদক শ্রীমতি সোনালী সরকার ও ড. সৌরভ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মিঠুন ঘোষ, নিখিল মুহুরী, শাশ্বতী দাস সরকার, শর্মিষ্ঠা মিত্র, পার্থ ধর, চন্দন দাস ও বিশু ঘোষ প্রমুখ।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in