কলকাতা/কালীঘাট: ফের তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee attacked) ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠল। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর কালীঘাটের বাসভবনের (Kalighat Mamata house incident) ঠিক বাইরেই এক তরুণী ছুরি হাতে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে উপস্থিত তৃণমূল কর্মী ও নেতাদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে (Kolkata News Bengali)।
কীভাবে ঘটল এই ঘটনা?
দিল্লির কর্মসূচি সেরে সোমবারই কালীঘাটের বাড়িতে ফিরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছেই কালীঘাট মিলন সংঘের দুর্গাপুজো উদ্বোধন করতে বের হচ্ছিলেন তিনি। সেই সময় বাড়ির বাইরে দলীয় নেতা-কর্মীরা তাঁর জন্য অপেক্ষা করছিলেন। অভিযোগ, নিজেকে নেত্রীর 'ভাগ্নী' পরিচয় দিয়ে এক অজ্ঞাতপরিচয় তরুণী মমতার বাড়ির দরজার কাছে পৌঁছে যান।
মমতা বাড়ি থেকে বেরোতেই ওই তরুণী তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন এবং তাঁর শাড়ি ধরে টান মারেন বলে অভিযোগ। আকস্মিক এই ঘটনায় প্রাথমিকভাবে সকলে হতবাক হলেও, দ্রুত পরিস্থিতি সামাল দেন উপস্থিত তৃণমূল কর্মীরা। তাঁরা ওই তরুণীকে ধরে মাটিতে ফেলে দেন। তল্লাশি চালালে তাঁর কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয় (Woman with knife Kalighat) বলে জানা গিয়েছে।
পুলিশের পদক্ষেপ ও তরুণীর পরিচয়
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালীঘাট থানার পুলিশ। ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁর প্রকৃত পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণী পেশায় একজন সিভিক ভলান্টিয়ার এবং ঘটনার সময় তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন।
হামলার এই ভয়াবহ চেষ্টার পরও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পুজোর উদ্বোধনে যান। এই ঘটনায় কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মমতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে (Mamata Banerjee security) নতুন করে প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেত্রী দোলা সেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস (Z+) ক্যাটাগরির নিরাপত্তা থাকলেও, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রোটোকল অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেটুকু নিরাপত্তা পান, বর্তমানে তাঁর জন্য সেই ব্যবস্থাই বহাল রয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন