🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

নিয়ম-নিষ্ঠা ও ধর্মীয় আচার মেনে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পুজো, ভক্তদের ঢল

kumari puja
Picture: SE

 

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: দুর্গাপুজো উপলক্ষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কুমারী পুজো। এই পুজো দর্শন করতে সোমবার আশ্রমে ভিড় জমালেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। শুধু জলপাইগুড়ি জেলা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ এই পুজো দেখতে উপস্থিত হন।

শিশু কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে কুমারী রূপে পুজো

রামকৃষ্ণ মিশন আশ্রমের কুমারী পুজো ধর্মীয় আচার-অনুষ্ঠান ও কঠোর নিয়ম-নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয়। এই পুজোর অন্যতম আকর্ষণ একটি শিশু কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে কুমারী রূপে পুজো করা। আশ্রমের মহারাজের পৌরোহিত্যে সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে এই পুজো অনুষ্ঠিত হয়। ভক্তি, নিষ্ঠা ও আধ্যাত্মিক পরিবেশে কুমারী পুজো দেখতে সকাল থেকেই আশ্রমে ভক্তদের সমাগম হতে থাকে।


এ বছর জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপুজো আরও একটি বছর পূর্ণ করল। সারা বছর ধরে এই পুজোর জন্য অপেক্ষা করে থাকেন বহু ভক্ত। বিশেষ করে কুমারী পুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে আলাদা উন্মাদনা দেখা যায়। কোনও ধরনের জাঁকজমক ছাড়াই প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি মেনে আশ্রমে পুজো সম্পন্ন হয়।


ভক্তদের ভিড় 

কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে ভক্তদের উপস্থিতিতে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা পুজো দর্শন করে ভক্তিভরে প্রার্থনা জানান। সব মিলিয়ে ধর্মীয় নিষ্ঠা, আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্যের মেলবন্ধনে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের কুমারী পুজো ঘিরে এদিন উৎসবমুখর হয়ে ওঠে গোটা আশ্রম চত্বর।


পরিচয়  

কুমারী - হৃতিকা চক্রবর্ত্তী 

বাবা - মৃন্ময় চক্রবর্ত্তী 

মা - অমৃতা চক্রবর্ত্তী 

দিদি - মোনালী চক্রবর্ত্তী 

ঠিকানা- নিউটাউন পাড়া, জলপাইগুড়ি

বাবা পেশায় গ্রাম পঞ্চায়েত কর্মচারী 

মা পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা

কুমারী সেন্টপল্স স্কুল এর প্রথম শ্রেণীর ছাত্রী 

বয়স ৬ বছর ১০ মাস।

Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ