কলকাতা: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আহতদের চিকিৎসায় ৫ লক্ষ টাকা করে। পাশাপাশি চোরবাগানে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
তদন্তে সিট গঠনের ঘোষনা মুখ্যমন্ত্রীর
সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন, আহত হয়েছেন অনেকেই। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এমনটাই খবর। এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শনিবার রাতেই হাসপাতালে যান। খতিয়ে দেখেন পরিস্থিতি।
রাজ্য সরকারের আর্থিক সহায়তা ঘোষনা
মর্মান্তিক এই ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি, প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর ও আর্থিক সহায়তা ঘোষনা
এদিকে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে জানান, ‘কলকাতায় পদপিষ্টের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা প্রদান করছে।’ শনিবার রাতের এক পোস্টে প্রধানমন্ত্রীর তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দপ্তর। পাশাপাশি আহতদের প্রত্যেকের পরিবার দেওয়া হবে ৫০ হাজার টাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন