মা লক্ষ্মী 🪷 এসো মা লক্ষ্মী বসো ঘরে... কোজাগরী লক্ষ্মী পূজার বিশেষ আপডেট পড়ুন

Kojagari Lakshmi Puja 2026 আজ কোজাগরী লক্ষ্মীপুজোর দিন যে কাজ ভুলেও করবেন না , জেনে নিন এখনি

Kojagari Lakshmi Puja 2026 rules what to do and not to do Bengali
Graphics: SE

কলকাতা: বাংলার ঘরে ঘরে আজ উৎসবের আমেজ। শারদীয়া দুর্গাপুজোর আনন্দ রেশ কাটতে না কাটতেই বাঙালি মেতে উঠেছে কোজাগরী লক্ষ্মীপুজোর (Kojagari Lakshmi Puja 2026) আরাধনায়। 'কোজাগরী' শব্দটির উৎপত্তি 'কো জাগর্তি' থেকে, যার অর্থ 'কে জাগিয়া আছ'। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, আশ্বিন মাসের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে অবতীর্ণ হন এবং নগর পরিক্রমায় বের হন। যাঁকে তিনি রাত জেগে তাঁর আরাধনা করতে দেখেন, তাঁকেই দু'হাত ভরে আশীর্বাদ ও বরদান করেন। ফলে সেই গৃহস্থের সংসার ধনৈশ্বর্য এবং সুখ-শান্তিতে ভরে ওঠে। তবে কোজাগরী লক্ষ্মীপুজোর ক্ষেত্রে শুধু উপবাস আর মন্ত্রোচ্চারণই যথেষ্ট নয়, দেবীর আশীর্বাদ পরিপূর্ণভাবে লাভ করতে গেলে বেশ কিছু কঠোর নিয়মবিধি ও আচার-আচরণ মেনে চলতে হয় (Laxmi Puja rituals in Bengali)।

পুণ্যার্জন ও সমৃদ্ধির জন্য করণীয় কাজ

শাস্ত্র মতে, দেবী লক্ষ্মী হলেন চঞ্চলা। তাঁকে তুষ্ট করে সংসারে অচলা করে রাখতে হলে পুজোর প্রস্তুতি নিতে হয় অতি যত্ন সহকারে। পুজোয় কোন কাজগুলো করা অত্যন্ত শুভ তা দেখে নিন:

  • বাজার বা কুমোরটুলি থেকে প্রতিমা বাড়িতে নিয়ে আসার সময় খেয়াল রাখতে হবে যাতে দেবীর মুখ একটি পানপাতা দিয়ে ঢাকা থাকে।
  • বাড়িতে প্রবেশের সময় উলুধ্বনি দিয়ে তাঁকে বরণ করে নিতে হবে।
  • পুজোয় বসার সময় দেবীকে লাল বস্ত্র অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
  • ভোগের আয়োজনে এবং ঘটস্থাপনের ক্ষেত্রে ক্ষীরের ব্যবহার দেবীর অত্যন্ত প্রিয়।
  • পুজোয় বসলে একটি পরিষ্কার বাটিতে পানপাতা, সুপারি, হরিতকি, কড়ি এবং একটি কয়েন রাখা আবশ্যক।
  • পুজোর উপাচারে ধূপ ও প্রদীপের ব্যবহার তো হবেই, তবে খেয়াল রাখতে হবে সেগুলো যেন অবশ্যই দেবী প্রতিমার ডানদিকে রাখা হয়।
  • পুজো শেষে ভক্তিভরে লক্ষ্মীর পাঁচালি পাঠ করা গৃহস্থের জন্য অত্যন্ত মঙ্গলজনক।

যে কাজগুলো করলে হতে পারে ঘোর অমঙ্গল!

মা লক্ষ্মীর আরাধনায় যেমন বেশ কিছু কাজ করা বাধ্যতামূলক, তেমনি কিছু কাজ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হয় (What not to do on Kojagari Laxmi Puja)। সামান্য ভুলে দেবী রুষ্ট হলে সংসারে দেখা দিতে পারে চরম অশান্তি ও আর্থিক অনটন:

  • লোহার বাসন নৈব নৈব চ: লক্ষ্মীপুজোয় সাধারণত কাঁসা, পিতল বা স্টিলের বাসন ব্যবহার করাই নিয়ম। পুরাণ মতে লোহার বাসন একমাত্র অলক্ষ্মী পুজোর কাজেই ব্যবহার করা হয়।
  • তুলসী পাতার ব্যবহার নিষেধ: লক্ষ্মীপুজোর উপাচারে তুলসী পাতা ভুলেও ব্যবহার করবেন না। শাস্ত্রমতে ভগবান বিষ্ণুর বিবাহ হয়েছিল তুলসী দেবীর সঙ্গে, তাই দেবী লক্ষ্মী নিজের আরাধনায় তুলসীর ব্যবহার একেবারেই পছন্দ করেন না।
  • সাদা ফুল দেবেন না: দেবীকে কখনও সাদা ফুল দিয়ে আরাধনা করবেন না; এর পরিবর্তে সর্বদা লাল বা গোলাপি রঙের ফুল (যেমন লাল পদ্ম বা জবা) ব্যবহার করুন, যা গার্হস্থ্য জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।
  • কাঁসর-ঘণ্টা বাজানো বারণ: দুর্গাপুজো বা কালীপুজোর মতো লক্ষ্মীপুজোয় কখনও ভুল করেও কাঁসর বা ঘণ্টা বাজাবেন না, এতে দেবী বিরক্ত হন।
  • কালো-সাদা বস্ত্র এড়িয়ে চলুন: দেবীর মূর্তি বা ঘট বসানোর জন্য কালো বা সাদা রঙের বস্ত্র ব্যবহার থেকে বিরত থাকুন; এর পরিবর্তে লাল, হলুদ বা অন্য কোনও উজ্জ্বল রঙের কাপড় বেছে নেওয়া উচিত।

এই নির্দিষ্ট নিয়ম ও টোটকাগুলো ভক্তিভরে মেনে চললে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং তাঁর আশীর্বাদে সংসারে সারা বছর সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে (Spiritual News Bengali)।

Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ