🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ১২ ম্যাচের মেগা সূচি প্রকাশ

sports news
Picture: File Picture

 

স্পোর্টস ডেস্ক, সংবাদ একলব্য: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তিন ফর্ম্যাটের (টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট) এই দীর্ঘ ও ঠাসা সফরে দর্শকদের জন্য থাকছে মোট ১২টি আন্তর্জাতিক ম্যাচের রোমাঞ্চ। ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু হবে। এরপর আরও পাঁচটি ৫০ ওভারের ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে দুটো দল। শেষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ দিয়েই এই সফরটি শেষ হবে। 

টি-টোয়েন্টি সিরিজ (২২ অক্টোবর – ১ নভেম্বর):

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে এই সফর। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে মাঠে নামবে টিম ইন্ডিয়া। দীর্ঘ চার বছর পর টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। সিরিজের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর, ২৪ অক্টোবর, ২৭ অক্টোবর, ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২:৩০ মিনিট থেকে।


ওয়ানডে সিরিজ (৪ নভেম্বর – ১৫ নভেম্বর):

টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হবে ৫ ম্যাচের ৫০ ওভারের ওয়ানডে সিরিজ। ওয়ানডে ও টেস্ট দুই ফর্ম্যাটেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলি খেলা হবে ৪, ৭, ১০, ১৩ এবং ১৫ নভেম্বর। প্রতিটি ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৭:৩০ মিনিটে।


টেস্ট সিরিজ (১৯ নভেম্বর – ২৭ নভেম্বর):

সফরের শেষ আকর্ষণে রয়েছে ২ ম্যাচের টেস্ট সিরিজ। জসপ্রীত বুমরাকে শুধুমাত্র লাল বলের এই ফর্ম্যাটের জন্যই স্কোয়াডে রাখা হয়েছে। প্রথম টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর থেকে। টেস্ট ম্যাচগুলি সম্প্রচারিত হবে ভোর ৩:৩০ মিনিট থেকে।


সরাসরি সম্প্রচার ও সময়সূচি এক নজরে:

ক্রিকেটপ্রেমীরা ভারত বনাম নিউজিল্যান্ডের সবকটি টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ম্যাচ সরাসরি দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।

Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ