স্পোর্টস ডেস্ক, সংবাদ একলব্য: জাপানে আয়োজিত ২০২৬ সালের এশিয়ান গেমস চার নম্বরে শেষ করলো ভারত। শীর্ষে চিন। দ্বিতীয় স্থানে জাপান। তিন নম্বরে দক্ষিণ কোরিয়া। এ বারের এশিয়ান গেমসে ভারত মোট ৮৫টি পদক জিতেছে। তার মধ্যে ২১ সোনা, ২৭ রুপো ও ৩৭ ব্রোঞ্জ। এ বার ভারত মোট ২০ খেলায় পদক জিতেছে।
এশিয়ান গেমসে ভারতের পদকজয়ীদের সম্পূর্ণ তালিকা (পদক জেতার ক্রম অনুযায়ী)
সোনা
ক্রিকেট- মহিলাদের দল
শুটিং, মিক্সড দলগত ১০ মিটার এয়ার পিস্তল- কমলজিৎ, সুরুচি সিংহ
কবাডি- মহিলাদের দল
কবাডি- পুরুষদের দল
শুটিং, মহিলাদের সিঙ্গসল ট্র্যাপ- নীরু ঢাঁডা
অ্যাথলেটিক্স, মহিলাদের ৪ x ৪০০ মিটার- কিরণ পাহাল, পুভাম্মা, প্রাচী চৌধরী, বিথ্যা রামরাজ
তিরন্দাজি, মহিলাদের দলগত কমপাউন্ড- জ্যোতি সুরেখা, প্রিথিকা প্রদীপ, চিকিথা তানিপার্থি
তিরন্দাজি, মিক্সড কমপাউন্ড- চিকিথা তানিপার্থি, সাহিল যাদব
শুটিং, মিক্সড ট্র্যাপ- কিনান চেনাই, নীরু ঢাঁডা
তিরন্দাজি, পুরুষদের দলগত কমপাউন্ড- সাহিল যাদব, গণেশ রতনম, কুশল দালাল
তিরন্দাজি, মহিলাদের দলগত রিকার্ভ- অঙ্কিতা ভকত, কুমকুম মোহদ, কীর্তি শর্মা
বক্সিং, মহিলাদের ৭৫ কেজি- লভলীনা বরগোঁহাই
বক্সিং, মহিলাদের ৬৫ কেজি- পরভীন হুডা
কুস্তি, পুরুষদের ৬৫ কেজি- সুজিত কলকল
হকি- মহিলাদের দল
তিরন্দাজি, মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ- কুমকুম মোহদ
গল্ফ, মহিলাদের ব্যক্তিগত- প্রণবী উরস
ক্রিকেট- পুরুষদের দল
কুস্তি, পুরুষদের ৫৭ কেজি- অমন সেহরাওয়াত
হকি- পুরুষদের দল
রুপো
শুটিং, মহিলাদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল- এলাভেনিল বালারিবান, সোনম মকরক, বিদর্শা বিনোদ
শুটিং, মহিলাদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেল- এলাভেনিল বালারিবান
শুটিং, পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল- রুদ্রাংশ পাটিল, পার্থ মানে, হিমাংশু ঢিলোঁ
শুটিং, পুরুষদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেল- হিমাংশু ঢিলোঁ
ভারোত্তোলন, মহিলাদের ৪৯ কেজি-মীরাবাই চানু
উশু, মহিলাদের ৬০ কেডি সান্ডা- রোশিবিনা দেবী
অ্যাথলেটিক্স, মিক্সড ৪ x ৪০০ মিটার রিলে- মনু থেক্কিনালিল, পুভাম্মা, বিশাল, বিথ্যা রামরাজ
শুটিং, পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস- ঐশ্বর্য প্রতাপ সিংহ, রুদ্রাংশ পাটিল, নীরজ কুমার
অ্যাথলেটিক্স, পুরুষদের ১০,০০০ মিটার- গুলবীর সিংহ
অ্যাথলেটিক্স, পুরুষদের ম্যারাথন- সাওয়ান বেরওয়াল
শুটিং, মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস- বিদর্শা বিনোদ, আশি চৌকসি, তিলোত্তমা সেন
অ্যাথলেটিক্স, শট পাট- তেজিন্দরপাল সিংহ তুর
স্কোয়াশ, পুরুষদের ব্যক্তিগত- অভয় সিংহ
স্কোয়াশ, মহিলাদের ব্যক্তিগত- অনাহত সিংহ
অ্যাথলেটিক্স, মহিলাদের লং জাম্প- অ্যান্সি সোজান
অ্যাথলেটিক্স, পুরুষদের হাই জাম্প- সর্বেশ কুশারে
শুটিং, মহিলাদের ব্যক্তিগত ২৫ মিটার পিস্তল- এষা সিংহ
অ্যাথলেটিক্স, পুরুষদের ১৫০০ মিটার- গুলবীর সিংহ
অ্যাথলেটিক্স, পুরুষদের লং জাম্প- মুরলী শ্রীশঙ্কর
অ্যাথলেটিক্স, পুরুষজের জ্যাভেলিন- যশবীর সিংহ
শুটিং, মহিলাদের ট্র্যাপ- নীরু ঢাঁডা, মনীশা কির, আশিমা অহলাওয়াত
সেলিং, পুরুষদের স্কিফ-প্রিন্স নোবেল, মনু ফ্রান্সিস
কুস্তি, ৯৭ কেজি গ্রিকো-রোমান- নীতেশ কুমার
তিরন্দাজি, মিক্সড দলগত রিকার্ভ- কুমকুম মোহদ, ধীরজ বোম্মাদেরাভা
তিরন্দাজি, পুরুষদের দলগত- ধীরদ বোম্মাদেরাভা, নীরজ চৌহান, যশদীপ ভোগে
গল্ফ- মহিলাদের দলগত- প্রণবী উরস, অদিতি অশোক, দীক্ষা ডাগর
কুস্তি, মহিলাদের ৫৩ কেজি- অন্তিম পাঙ্ঘাল।
ব্রোঞ্জ
শুটিং, পুরুষদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেল- রুদ্রাংশ পাটিল
মিক্সড মার্শাল আর্টাস, মহিলাদের ব্যক্তিগত ৬০ কেজি- সুচিকা তরিয়াল
শুটিং, মহিলাদের স্কিট- পারিনাজ় ঢালিওয়াল, রাইজ়া ঢিলোঁ, মহেশ্বরী চৌহান
শুটিং, পুরুষদের স্কিট- অনন্তজিৎ সিংহ, ভাবতেগ সিংহ, আহমেদ খান
সফ্ট টেনিস, পুরুষদের সিঙ্গলস- জয় মীনা
ব্যাডমিন্টন, পুরুষদের দলগত- লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টি, আয়ুষ শেট্টি, কিদম্বি শ্রীকান্ত, হরিহরণ, অর্জুন
রোয়িং, পুরুষদের ডাবল স্কালস- সতনাম সিংহ, সলমন খান
শুটিং, মিক্সড স্কিট দলগত- অনন্তজিৎ সিংহ, পারিনাজ় ঢালিওয়াল
অ্যাথলেটিক্স , মহিলাদের ১০,০০০ মিটার- সীমা কুমারি
টেবল টেনিস, মিক্সড ডাবলস- দিয়া চিতালে, মানুশ শাহ
অ্যাথলেটিক্স, শট পাট- মনপ্রীত কৌর
অ্যাথলেটিক্স, মহিলাদের পোল ভল্ট- বারানিকা এলানগোভান
স্কোয়াশ, মিক্সড ডাবলস- জোশনা চিনাপ্পা, ভেলাভাল সেনথিলকুমার
অ্যাথলেটিক্স, মহিলাদের ৪০০ মিটার- প্রাচী চৌধরী
অ্যাথলেটিক্স, মহিলাদের ২০০ মিটার- হরিথা ভদ্র
অ্যাথলেটিক্স, ডেকাথলান- তেজস্বিন শঙ্কর
অ্যাথলেটিক্স, মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ়- পারুল চৌধরী
কুরাশ, মহিলাদের ৭৮ কেজি- পিঙ্কি বালহারা
অ্যাথলেটিক্স, মহিলাদের ৪০০ মিটার হার্ডলস- বিথ্যা রামরাজ
অ্যাথলেটিক্স, মহিলাদের ৫০০০ মিটার- পারুল চৌধরী
অ্যাথলেটিক্স, পুরুষদের জ্য়াভেলিন- রোহিত যাদব
বক্সিং, পুরুষদের ৯০ কেজি- নরেন্দ্র বেরওয়াল
অ্যাথলেটিক্স, পুরুষদের ৫০০০ মিটার- গুলবীর সিংহ
অ্যাথলেটিক্স, মিক্সড ৪ x ৪০০ মিটার রিলে- গুরিন্দরবীর সিংহ, স্নেহা, অনিমেশ কুজুর, হরিতা ভদ্র
অ্যাথলেটিক্স, মহিলাদের হাই জাম্প- পুজা সিংহ
অ্যাথলেটিক্স, পুরুষদের ৪ x ৪০০ মিটার রিলে- ধর্মবীর চৌধরী, মনু, জয় কুমার, বিশাল
বক্সিং, মহিলাদের ৬০ কেজি- প্রিয়া ঘাংঘাস
বক্সিং, পুরুষদের ৯০ কেজি- কপিল পোখারিয়া
কুস্তি, পুরুষদের ৮৭ কেজি গ্রিকো-রোমান- সুনীল কুমার
স্কোয়াশ, মহিলাদের দল- অনাহত সিংহ, জোশানা চিনাপ্পা, তন্বী খন্না, শামিনা রিয়াজ
সেলিং, মহিলাদের স্কিফ- হর্ষিতা তোমর, শীতল বর্মা
সেলিং, মহিলাদের ডিঙি- নেত্রা কুমানান
সেপাকটাক্র, পুরুষদের কোয়াড্রান্ট- ভারতীয় দল
তিরন্দাজি, পুরুষদের কমপাউন্ড ব্যক্তিগত- গণেশ রতনম
স্কোয়াশ, পুরুষদের দল- অভয় সিংহ, বীর চোতরানি, ভেলাভান সেনথিলকুমার, সুরজ কুমার
তিরন্দাজি, পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ- নীরজ চৌহান
কুস্তি, পুরুষদের ৯৭ কেজি- দীপক পুনিয়া