কলকাতা: দুর্গাপুজোর পাস কেলেঙ্কারিতে এবার সরাসরি পুলিশের জালে রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen arrested)। বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির (ED) জিজ্ঞাসাবাদ শেষে বেরোনোর সময়ই তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে (West Bengal state news)।
কী এই ‘মাস আর্ট’ (Mass Art) ও পুজো পাস দুর্নীতি?
অভিযোগ, ইন্দ্রনীল সেন মন্ত্রী থাকাকালীন 'মাস আর্ট' (Mass Art Durga Puja VIP pass scam) নামক একটি সংস্থার মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে। জানা গেছে, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কো (UNESCO)-র হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পরপরই এই সংস্থাটি গড়ে ওঠে এবং এর সঙ্গে ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা যুক্ত ছিলেন।
ইউনেস্কোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে এবং তাদের 'অফিসিয়াল পার্টনার' পরিচয় দিয়ে কলকাতার প্রায় ২৪টি বড় পুজো মণ্ডপের 'প্রিভিউ শো' ও ভিআইপি (VIP) পাস বিক্রি করে বাজার থেকে ৫০-৬০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে এই সংস্থাটির বিরুদ্ধে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এক লাখেরও বেশি প্রি-পুজো টিকিট এবং ডোনার কার্ড বিপুল টাকায় বিক্রি করা হয়েছে।
ইডির তদন্ত ও লালবাজারের সমান্তরাল পদক্ষেপ
পাস বিক্রির এই বিপুল অঙ্কের টাকা আদৌ কোনো পুজো কমিটির অ্যাকাউন্টে গিয়েছিল কি না এবং এই আর্থিক নয়ছয়ের পিছনে মানি লন্ডারিংয়ের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে তদন্ত শুরু করে ইডি (ED interrogation CGO complex)। এই মামলার জেরেই এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন ইন্দ্রনীল সেন।
অন্যদিকে, ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে বউবাজার থানায় দায়ের হওয়া একটি এফআইআর-এর (FIR) ভিত্তিতে সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছিল লালবাজারের গোয়েন্দা শাখা (Kolkata Police Lalbazar)।
বুধবার প্রাক্তন মন্ত্রী যখন সিজিও কমপ্লেক্সের ভিতরে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষায় ছিল কলকাতা পুলিশ। ইডির জেরা শেষে তিনি বেরোতেই তাঁকে পুলিশ ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়। আর্থিক তছরুপের এই জোড়া তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ্য পুলিশের এই যুগপৎ তৎপরতায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আইনি জটিলতা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন