🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

এবার পুজোয় জেলেই উদয়ন! তিনদিনের পুলিশি হেফাজতে পাঠালো কোচবিহার আদালত

udyan guha news
Picture: SE

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: উৎসবের আবহ বা পুজোর আনন্দ ছুঁতে পারল না প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে। পুজোর মধ্যেও বাড়ি ফেরা হলো না তাঁর। বৃহস্পতিবার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে কোচবিহার জেলা আদালতে তোলা হয়। আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ফলে পুজোর দিনগুলো এবছর জেলেই কাটবে উদয়নের। 


রাজনৈতিক মহলের মতে, দুর্গাপূজার প্রাক্কালে ঠিক এই সময়ে প্রাক্তন মন্ত্রীর পুলিশি হেফাজতের নির্দেশ জেলা রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। পুজোর দিনগুলোতে তাঁকে পুলিশের হেফাজতে থেকেই কাটাতে হবে। আদালতের এই নির্দেশ আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।


এবার অন্য চিত্র দিনহাটায়

প্রতি বছর দুর্গাপূজার সময় দিনহাটার বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন থেকে শুরু করে দিনহাটা পাঁচমাথা মোড়ে বসে থেকে কার্নিভালে উপস্থিত থাকতেন উদয়ন গুহ। গত বছরেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই চিত্র আর নেই। একাধিক মামলায় এখন জেলে উদয়ন গুহ অন্যদিকে দিনহাটার বিভিন্ন পুজো মণ্ডপগুলি উদ্বোধন করছেন দিনহাটার বর্তমান বিধায়ক অজয় রায়। দিনহাটার অলিগলিতে পুজোর সাজ, বাজছে গান, দেবী বরণের অপেক্ষায় যখন দিনহাটাবাসী ঠিক তখন কোচবিহার জেলা আদালত ফের জেল হেফাজতে পাঠালো উদয়নকে। এক সময়ের দাপুটে নেতা উদয়ন গুহ আজ অতীত। 


জেলে উদয়ন 

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর দিনহাটা ছেড়ে কলকাতায় গিয়েছিলেন উদয়ন গুহ। এরপর সেখান থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হয় দিনহাটায়। গত ১৭ জুন কলকাতার আবাসন থেকে 'হাউজ ফর অল' প্রকল্পে দুর্নীতিতে গ্রেপ্তার করা হয় উদয়ন গুহকে। এরপর দীর্ঘ সময় তাঁকে বিচারপতির নির্দেশে কখনও জেল হেফাজত ও কখনো পুলিশি হেফাজতে কাটাতে হয়েছে। এরপর শিশু মঙ্গল সমিতির দুর্নীতি থেকে শুরু করে একে একে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় নাম যুক্ত হয় উদয়নের। চলে পুলিশি হেফাজত, জেল হেফাজত। একে একে গ্রেফতার হয়েছেন উদয়ন ঘনিষ্ঠ একাধিক নেতা। 

Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ