মা আসছে ...

মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা! অবিবাহিত মহিলাদের জন্য ৫০ হাজার টাকার যোজনা, সঙ্গে ১৪,৪৫৪ সরকারি পদে নিয়োগ

CM Suvendu Adhikari announces recruitment and Bhagini Nivedita Yojana
Graphics: SE

কলকাতা: সোমবার রাজ্য সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর কর্মসংস্থান ও জনকল্যাণমুখী একাধিক বড় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari Announcement)। তিনি জানান, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে রাজ্যে ১৪,৪৫৪টি সরকারি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে (West Bengal Govt Job Vacancy)। এর পাশাপাশি, উচ্চশিক্ষারতা অবিবাহিত মহিলাদের জন্য সম্পূর্ণ নতুন 'ভগিনী নিবেদিতা যোজনা' (Bhagini Nivedita Yojana Scheme Details) অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা (State Politics News Bengali)।

ছাত্রীদের জন্য 'ভগিনী নিবেদিতা যোজনা'

মুখ্যমন্ত্রী জানান, আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই নতুন প্রকল্প চালু হবে। এই যোজনার অধীনে অবিবাহিত ছাত্রীদের তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রথম বছর ১৭ হাজার, দ্বিতীয় বছর ১৭ হাজার এবং তৃতীয় বছর ১৬ হাজার টাকা পাবেন উপভোক্তারা।

কর্মী ও পড়ুয়াদের ভাতা বৃদ্ধি

রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক আংশিক সময়ের কর্মী বা 'কর্মবন্ধু'-দের (Karmabandhu Salary Hike) মাসিক ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। চলতি মাস থেকেই এই নতুন বেতন কার্যকর হবে। এছাড়া, সরকারি ছাত্রাবাসে থাকা তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতি (ST) পড়ুয়াদের মাসিক খাদ্য ভাতাও ১,৮০০ টাকা থেকে বৃদ্ধি করে ৩,৩০০ টাকা করা হয়েছে।

কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া?

মুখ্যমন্ত্রী জানান, পাবলিক সার্ভিস কমিশন (PSC) এবং রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন শূন্যপদগুলিতে নিয়োগ সম্পন্ন হবে। বন, দমকল, কারা, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের মতো বিভিন্ন বিভাগে এই কর্মী নিয়োগ হবে। তিনি বলেন, "রাজ্যে ১ লক্ষ কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, এখন আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।"

পুলিশে নিয়োগ এবং ১১২ জরুরি পরিষেবা

পুলিশে নিয়োগ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, প্রায় ১২,০০০ পদে নিয়োগের প্রক্রিয়া আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে। ওই দিনই একটি অনুষ্ঠানে ৫ হাজার প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এছাড়া, মহালয়ার দিন অর্থাৎ ১০ অক্টোবর থেকে রাজ্য পুলিশের জন্য জরুরি সহায়তা নম্বর '১১২' চালু হবে। এই উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন থানাকে ৪০০টি গাড়ি এবং ৪৫০টি মোটরসাইকেল প্রদান করা হবে।

মহালয়ায় ড্রোনের প্রদর্শনী ও বিজয়া সম্মিলনী

আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে একটি বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ৪৫ হাজার মানুষের সমাগম হবে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে চলেছে ৩ হাজার ড্রোনের একটি বিশেষ প্রদর্শনী, যা 'মাকে বাংলায় নিয়ে আসবে'। অনুষ্ঠানে রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, দুর্গাপুজো কমিটিগুলোর জন্য আগামী ২৬ অক্টোবর একটি বিশেষ বিজয়া সম্মিলনীর আয়োজন করা হবে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পদের স্টল রাখা হবে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in