🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

পুলিশ নিয়োগ নিয়ে বড় ঘোষনা মুখ্যমন্ত্রীর, খুব শীঘ্রই নিয়োগ হবে পুলিশের ক্লার্কও

cm big announcement on police recruitment
Picture: SE

কলকাতা, সংবাদ একলব্য: রাজ্য পুলিশ প্রশাসনে এক গুচ্ছ বড় নিয়োগের সুখবর দিলেন শুভেন্দু অধিকারী। শীঘ্রই বিভিন্ন পদে হাজার হাজার নতুন কর্মী নিয়োগ করতে চলেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (PRB) ও রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (PSC)। নেতাজী ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগপত্র প্রদানের অনুষ্ঠানে নিয়োগ নিয়ে একাধিক বড় ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী। 


৯০০০ নতুন নিয়োগ, ৬৫০ ক্লার্ক নিয়োগ

নতুন করে পুলিশে ৯০০০ শূন্যপদে নিয়োগের ঘোষনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানান, নভেম্বরের শেষ সপ্তাহে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এছাড়াও এবার পুলিশের ক্লার্ক পদে নিয়োগের কথাও জানালেন তিনি। পুলিশের ক্লার্ক পদের নিয়োগের দায়িত্ব ভার থাকবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের উপর। ৬৫০ টি পদে পুলিশের ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হবে শীঘ্রই। 



এদিন মুখ্যমন্ত্রী বলেন, 

"নতুন নিয়োগ করতে হবে। ৯০০০ পুলিশের নতুন নিয়োগের নোটিফিকেশন নভেম্বরের লাস্ট উইকে করবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এসপি, এসপি-অ্যাডিশনাল এসপি, সিপি, এসিপি, ক্লার্ক ও নিয়োগের ব্যবস্থা করেছি। ৬৫০ জন পুলিশের ক্লার্ক নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। অর্থাৎ, আরও ১১৩১ পেন্ডিং এসআই, ৪০০০ কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা দিয়েছেন, রেজাল্টের অপেক্ষায়। ৯০০০ নতুন নোটিফিকেশন থ্রু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর ৬৫০ গ্রুপ সি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা নোটিফিকেশন করতে চলেছি।"



রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর জন্য পুলিশের এই বড় আকারের নিয়োগ অত্যন্ত আশাব্যঞ্জক বার্তা বহন করছে। নভেম্বর মাসের শেষের দিকে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।


কবে মিলবে পুলিশের বেতন?

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেন, পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের উপরে যাবে। দুবছরের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের থেকেও পুলিশের সংখ্যা বেশি থাকবে। পাশাপাশি বলেন, ৩৮% ডিএ সহ অক্টোবরের বেতন ১৫ই অক্টোবরের মধ্যে পুলিশে কর্মরত কর্মীদের দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। 



Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ