🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

শর্তসাপেক্ষে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লী আদালত

Abhijit dipke
Picture: SE

দিল্লি, সংবাদ একলব্য: শর্তসাপেক্ষে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লী আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকার বন্ড দিতে বলেছে। পুলিশ সূত্রে আরো জানা গেছে, শান্তিভঙ্গ করবেন না বলে মুচলেকা (‘পিস বন্ড’)-তে তাঁকে সই করার নির্দেশ দিয়েছে আদালত। 

'তেরঙ্গা ওড়াও' কর্মসূচির জন্য বাড়ি থেকে বেড়োতেই আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজীৎ দীপককে। পরে গ্রেফতার করা হয় তাঁকে। আজ দিল্লী আদালতে পেশ করা হয় দীপককে। শুক্রবার দিপকের পাশাপাশি আটক হয়েছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইসা) নেত্রী নেহা বোরা। তাঁকে শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়। তবে দিপকেকে শুক্রবার দিনভর আটক করে রাখার পরে গ্রেফতার করা হয়। পুলিশের বক্তব্য, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় গ্রেফতার করা হয়েছে দিপকেকে।



বর্তমানে সৌরভ এবং রাঙ্কা রয়েছেন জেল হেফাজতে। দু’জনকে রাখা হয়েছে তিহাড় জেলে। সেই প্রতিবাদে শুক্রবার বিকেলে যন্তর মন্তরের অদূরে কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দেন দিপকে। তার আগেই দিপকের দিল্লির বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। 


Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ