🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

সিজেপির ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির জন্য বাড়ি থেকে বেড়োতেই আটক দীপকে! যন্তর মন্তরের কাছেই আটক নেহাও!

dipke detained news
Picture: SE


দিল্লি: শুক্রবার বিকেলে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আশঙ্কা করেছিলেন বিক্ষোভ আটকাতে তাঁকে আটক করা হতে পারে। এর মধ্যেই জানা গেল বড় খবর। বাড়ি থেকে বেরোতেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার আটক হলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধান। যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হল নেহা বোরাকেও। 


আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসদের গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দেন দিপকে। এই কর্মসূচির আগেই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা প্রধানের দিল্লির আবাসন ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। এক পুলিশ আধিকারিকের সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে দিপকের দাবি, তাঁকে তেরঙা-কর্মসূচি বাতিল করতে বলা হয়। ভিডিয়োতে দেখা যায়, সোফায় বসে দিপকে ওই পুলিশ আধিকারিককে প্রশ্ন করছেন, ‘‘আমার বিরুদ্ধে আপনি কী ধরনের অভিযোগ এনেছেন?’’ 



গত শনিবার যন্তর মন্তরে কর্মসূচিতে যোগ দেওয়ার আগে আটক হন দিপকে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কর্মসূচি ছিল সেদিন। মুম্বই থেকে দিল্লিতে বিমান নামতেই গ্রেফতার করা হয় দিপকেকে। শুক্রবার ফের তাঁকে আটক করা হল। 

Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ