পাটনা/বৈশালী: বিহারের বৈশালী জেলায় গঙ্গা নদীতে (Ganga river Vaishali accident) মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, নিহত ১৩ জনই শিশু এবং তাদের সকলের বয়স ১৫ বছর বা তার নিচে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ প্রায় ২০ জন শিশু একটি নৌকায় করে পাশের গ্রামে একটি ভোজে অংশ নিতে যাওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি (Bihar boat capsize 2026) ঘটে (National News Bengali)।
জোরকদমে উদ্ধারকাজ, ৭ জনকে উদ্ধার
জেলাশাসক সাংবাদিকদের জানান, এই ঘটনায় ৭ জনকে উদ্ধার করে এনএমসিএইচ (NMCH)-এ নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF) একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং স্থানীয় ডুবুরিদের সহায়তায় জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আর কেউ নিখোঁজ রয়েছে কিনা, তা নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলি কাজ করে যাচ্ছে।
শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর, ক্ষতিপূরণ ঘোষণা
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) একটি পোস্টে জানিয়েছে, "বিহারের বৈশালীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি"।
এর পাশাপাশি, নিহতদের পরিবার পিছু প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা (PM Modi compensation Bihar boat tragedy) দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও নিহতদের প্রত্যেক পরিবারকে ৪ লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ (ex-gratia) দেওয়ার কথা ঘোষণা করেছেন (13 children dead in Bihar boat capsize)।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন