জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ২৯ সেপ্টেম্বর: মুর্শিদাবাদের জিয়াগঞ্জের শ্রীপৎ সিং কলেজে মঙ্গলবার ‘The Legacy of Vande Mataram: Inspiration, Identity and Nationalism’ শীর্ষক একদিনের আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। হাইব্রিড মোডে আয়োজিত এই সেমিনারের বাংলা বিষয় ছিল ‘বন্দেমাতরমের উত্তরাধিকার : প্রেরণা, পরিচয় ও জাতীয়তাবাদ’।
আয়োজক ও উদ্দেশ্য
কলেজের ইতিহাস বিভাগ ও IQAC-এর উদ্যোগে এবং শান্তিনিকেতন সাহিত্যপথ-এর সহযোগিতায় সেমিনারটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সাহিত্য-সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল ‘বন্দেমাতরম’-এর ঐতিহাসিক ও সাহিত্যিক উত্তরাধিকারকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং এর বহুমাত্রিক তাৎপর্য নিয়ে কেতাবি আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি করা।
উপস্থিত বিশিষ্টজনেরা
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক সুদীপ বসু, ডঃ উদয় শঙ্কর বিশ্বাস এবং সুমন কুমার মিত্র। তাঁরা ‘বন্দেমাতরম’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট, সাহিত্যিক তাৎপর্য, জাতীয় পরিচয় এবং ভারতীয় জাতীয়তাবাদে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়াও ডঃ রাজশ্রী চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, সুমিত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন শ্রীপৎ সিং কলেজের অধ্যক্ষ ডঃ কমল কৃষ্ণ সরকার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন