মা আসছে ...

চিনি-পেঁয়াজের দাম কমানো থেকে রেগুলেটেড মার্কেটের আমূল সংস্কার, শিলিগুড়িতে বড় ঘোষণা দিলীপের

Siliguri Regulated Market Revamp Dilip Ghosh onion sugar price reduction
Graphics: SE

শিলিগুড়ি: উৎসবের মরশুমের আগেই চিনি ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের (Onion Sugar Price Drop Before Puja) পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটকে (Siliguri Regulated Market Revamp) নতুনভাবে সাজানোর মেগা উদ্যোগ। মঙ্গলবার রেগুলেটেড মার্কেটে গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাজারের পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে ব্যবসায়ী, চাষি ও ট্রাকচালকদের জন্য একাধিক পরিকল্পনার কথা জানান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh Siliguri Visit)। এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দফতরের সচিব অভিনব চন্দ্র আইএএস, এসডিও, ডিএম-সহ বাজারের ব্যবসায়ী নেতৃত্বরা।

রেগুলেটেড মার্কেটের বর্তমান সমস্যা ও নিকাশি ব্যবস্থা সংস্কার

প্রায় ৫০ একর জমির ওপর গড়ে ওঠা শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের বর্তমান পরিকাঠামো নিয়ে একাধিক সমস্যা উঠে আসে বৈঠকে। রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে বাজারের প্রবেশ ও বেরোনোর পথ—বিভিন্ন সমস্যার কারণে প্রতিদিন ২০টিরও বেশি ট্রাক ঢোকা-বেরোনোয় সমস্যায় পড়ছে বলে জানান মন্ত্রী।

  • বাজারের সামনে হাইওয়ে তৈরির সময় নয়নজুলি বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল বের হতে না পেরে জল জমে থাকার সমস্যাও তৈরি হচ্ছে।
  • পাশাপাশি ভালো গেট, উন্নত পানীয় জল ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জোরালো পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বাজারের ভিতরেই তৈরি হবে প্রসেসিং সেন্টার ও গেস্ট হাউস

বাজারের ভিতরে তৈরি হতে পারে প্রসেসিং সেন্টারও। বাইরে থেকে আসা চাষিদের বসা ও ব্যবসা করার জায়গা দেওয়ার পাশাপাশি বাজারে তৈরি হওয়া কাঁচা জৈব বর্জ্য থেকে জৈব সার তৈরির পরিকল্পনা রয়েছে। থার্মোকল-সহ অন্যান্য বর্জ্যের জন্য পৃথক প্রসেসিং ইউনিট তৈরির চিন্তাভাবনাও চলছে। বর্তমানে বর্জ্য সরাতে পুরসভার কর্মীদের টাকা দিতে হয় ব্যবসায়ীদের। বাজারের ভিতরেই বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা চালু হলে সেই খরচ কমার পাশাপাশি প্রক্রিয়াজাত বর্জ্য থেকে আয় করার সুযোগ তৈরি হতে পারে বলে জানান মন্ত্রী। একইসঙ্গে বাজারে উন্নত পানীয় জলের ব্যবস্থাও করা হবে।

বাইরের জেলা ও রাজ্য থেকে আসা ট্রাকচালকদের জন্যও তৈরি হতে পারে গেস্ট হাউসের ধাঁচের বিশ্রামাগার। প্রস্তাবিত ভবনের উপরে চালকদের থাকা ও বিশ্রামের ব্যবস্থা এবং নিচে খাবারের জায়গা ও গোডাউন রাখার পরিকল্পনা রয়েছে। রাজ্যের প্রায় ৫০টি জায়গায় এই ধরনের পরিষেবা গড়ে তোলার পরিকল্পনার মধ্যে শিলিগুড়িও রয়েছে বলে জানান মন্ত্রী।

কোল্ড স্টোরেজ নির্মাণ ও পুজোর আগেই সস্তা চিনি-পেঁয়াজ

পাশাপাশি বাজারে কোল্ড স্টোর (Cold Storage facility Siliguri) তৈরির পরিকল্পনাও রয়েছে। কমলালেবু, আনারস, অ্যাভোকাডো-সহ বিভিন্ন পচনশীল পণ্য সেখানে দুই-তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে, যাতে বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রেখে দাম নিয়ন্ত্রণে রাখা যায়।

এদিন রেগুলেটেড মার্কেটে আরও দুটি বৈঠক হয়—একটি পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে এবং অন্যটি চিনি ব্যবসায়ীদের সঙ্গে। পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করে চলতি মাসের মধ্যেই প্রায় ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান দিলীপ ঘোষ। ব্যবসায়ীরাও দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে চিনির দাম কমিয়ে চলতি মাসের মধ্যেই ৫০ টাকা বা তার নিচে কেজি দরে চিনি বাজারে আনার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে পুজোর সময় সাধারণ মানুষকে তুলনামূলক কম দামে চিনি দেওয়া যায়। পুরনো বাজারের পরিকাঠামো নতুন করে নির্মাণ, জল-বিদ্যুতের উন্নতি, সৌরবিদ্যুৎ ব্যবস্থার সংযোজন এবং বাজারে চুরি রুখতে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনাও রয়েছে। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পুরো সংস্কার প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও ধাপে ধাপে সমস্ত কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে (North Bengal News)।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে মন্ত্রী দিলীপ ঘোষ কী কী ঘোষণা করেছেন?

মন্ত্রী দিলীপ ঘোষ শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের নিকাশি ব্যবস্থার সংস্কার, প্রসেসিং সেন্টার, ট্রাকচালকদের জন্য গেস্ট হাউস, কোল্ড স্টোরেজ নির্মাণ এবং বাজারের সার্বিক পরিকাঠামো উন্নয়নের ঘোষণা করেছেন।

২. পুজোর আগে শিলিগুড়িতে চিনি ও পেঁয়াজের দাম কত হতে পারে?

মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, চলতি মাসের মধ্যেই শিলিগুড়িতে পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে এবং চিনি ৫০ টাকা বা তার নিচে কেজি দরে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

৩. রেগুলেটেড মার্কেটে কোল্ড স্টোরেজ কেন তৈরি করা হচ্ছে?

কমলালেবু, আনারস বা অন্যান্য পচনশীল পণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হবে, যাতে বাজারে চাহিদা অনুযায়ী সঠিক সরবরাহ বজায় রেখে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in