মা আসছে ...

আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ

sahebganj police arrested one with arms
Picture: SE

সমীর হোসেন, সাহেবগঞ্জ: সাহেবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার এক ব্যক্তি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আতোয়ার রহমান। তাঁর বাড়ি সাহেবগঞ্জ থানার খোচাবাড়ি এলাকায়।


অস্ত্র ও গুলি উদ্ধার 

পুলিশ সূত্রে আরও জানা যায়, ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অভিযান চালিয়ে আতোয়ার রহমানকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি দেশি তৈরি ওয়ান-শাটার আগ্নেয়াস্ত্র এবং একটি গুলি উদ্ধার করে পুলিশ। এরপর তাকে গ্রেফতার করা হয়। 



ধৃতের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের 

ইতিমধ্যে এই ঘটনার পর ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত আতোয়ার রহমানকে বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে সাহেবগঞ্জ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 


পুলিশ সূত্রে খবর, এই অস্ত্র ও গুলি সে কোথায় পেল? কীভাবে পেল? কেনইবা এই অস্ত্র বহন করছিলো? তা খুঁজে বের করতে আদালতে হেফাজতের জানাতে পারে পুলিশ। 

সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in