সমীর হোসেন, দিনহাটা: গত দুই দশকেরও বেশি সময় থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে গ্রামের রাস্তা। আর সেই রাস্তার সংস্কার না হওয়ায় এবার রাস্তায় তারা রোপন করে প্রতিবাদে গ্রাম বাসীরা।
বেহাল রাস্তার কারণে ছেলে-মেয়ের বিয়ে দিতে সমস্যা!
অভিযোগ, বহুদিন ধরে বেহাল রাস্তা । আর এই বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলেদের কেউ বিয়ের জন্য মেয়ে দিতে চায় না।গ্রামের মেয়েদের বিয়ে হলেও ছেলেদের কেউ মেয়ে দিতে চায় না।এমনই দাবি গ্রামের যুবকদের।দীর্ঘদিনে বেহাল রাস্তা নিয়ে প্রশাসনকে একাধিকবার জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ।
বেহাল দশা রাস্তার, চারা রোপন করে বিক্ষোভ
বুধবার সেই কাদা ভরা রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ জানালেন গ্রামেরই বাসিন্দারা। দিনহাটা বড়োনাচিনা গ্রামের ৬/২৭৯ নম্বর বুথের দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কোথাও গর্ত তো কোথাও কাদা ভরা।এর ফলে সাধারণ মানুষ পায়ে হেঁটে চলতে গিয়ে যেমন সমস্যায় পড়ছে।এদিন গ্রাম ঘুরে দেখা গেলো রাস্তার কোথাও পাথর ফেলা কোথাও পাশ দিয়ে বয়ে চলা নদী রাস্তার একাংশ ধীরে গিলছে।
কি বলছেন গ্রামবাসীরা?
স্থানীয় বাসিন্দা অলোক দাসের কথায়, রাস্তার যে অবস্থা তা জমির কোনো অংশে কম নয় তাই ধানের চারা রোপন করে প্রতিবাদ দেখালাম।অপর বাসিন্দা মানিক চন্দ্র বর্মনের কথায়, এই রাস্তা দিয়ে গাড়ি চালানো বেশ বিপজ্জনক।গ্রামের কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সও আসতে চায় না এই রাস্তায়। সেই রাস্তার গ্রামে কে মেয়েকে বিয়ে দেবে?